ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত লংগদু সেনা জোনের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান পাহাড়ি ঢল ও নদী ভাঙনে হবিগঞ্জে সাড়ে ৬ হাজার পরিবার পানিবন্দি বিএনপির প্রতিপক্ষ আ. লীগ, নিজেদের মধ্যে বিভেদ নয়: খায়রুল কবির খোকন বিশ্বকাপের মাঝেই মারা গেলেন বিশ্বকাপে অংশ নেওয়া তরুণ ফুটবলার সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত ভারতে আয়রন ডোমের ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল

রামিসা হত্যাকাণ্ডের রায়ে যে প্রতিক্রিয়া জানালেন জামায়াতে আমীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবীতে আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের রায়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রবিবার (৭ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমের ভেরিফায়েড পেজে এ সংক্রান্ত পোস্ট করেন তিনি।

সেখানে জামায়াত আমীর লিখেছেন, ‘রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ পড়লাম।

এখন এই রায় অতি দ্রুত কার্যকর করে এ ধরনের নারকীয় নারী ও শিশু নির্যাতন এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে দুষ্কৃতকারীদের প্রতি চূড়ান্ত বার্তা দেওয়ার সময় এসেছে।

উল্লেখ্য, আলোচিত রামিসা হত্যাকাণ্ডের বিচারকার্য মাত্র ১৯ দিনে সম্পন্ন হয়েছে। এই রায়ে দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। এছাড়া সোহেলকে ৫ লাখ টাকা ও স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। যদি টাকা দিতে না পারেন তাহলে তাদের সম্পত্তি নিলামে তুলে জরিমানা দিতে হবে। আগামী ৭ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন আসামি পক্ষ।

এ আগে গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে ৮ বছরের শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফ্ল্যাটটিতে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সোহেল ফৌজদারি কারযবিধির ১৬৪ ধারায় ধর্ষণ ও হত্যার দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ

রামিসা হত্যাকাণ্ডের রায়ে যে প্রতিক্রিয়া জানালেন জামায়াতে আমীর

আপডেট সময় ০৮:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬