ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা লং মার্চ না করে সংসদে এলে সারাদিন আলোচনা করা যেত: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ ইস্যুতে দক্ষিণ কোরিয়াকে ইরানের সতর্কবার্তা ‘প্রধানমন্ত্রী ১০০-১৫০ টাকায় লাঞ্চ করেন, যারা প্রশংসা করেন তারা অনুসরণ করেন না কেন’ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম গাজী নজরুলকে নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাকযুদ্ধ ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী হওয়ার ইঙ্গিত নাসীরুদ্দীন পাটওয়ারীর, সম্ভব্য প্রতিদ্বন্দ্বী সাদিক কায়েম দুই শিশুর পেটে মিলল সাড়ে ৬ হাজার ইয়াবা দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন: রিজভী

‘প্রধানমন্ত্রী ১০০-১৫০ টাকায় লাঞ্চ করেন, যারা প্রশংসা করেন তারা অনুসরণ করেন না কেন’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর সাদামাটা জীবনযাপনের প্রশংসা করে যারা বক্তব্য দেন, তারা কেন তার জীবনধারা অনুসরণ করেন না—এমন প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত নেতা বলেন, প্রধানমন্ত্রী ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে দুপুরের খাবার খান এবং সাদামাটা পোশাক পরেন। তার এই সরল জীবনযাপন প্রশংসনীয়। তবে যারা প্রকাশ্যে প্রধানমন্ত্রীর সরল জীবনযাপনের প্রশংসা করেন, তাদেরও সেই জীবনধারা অনুসরণ করা উচিত।

তিনি বলেন, শুধু মুখে প্রশংসা না করে নেতার ভালো দিকগুলো নিজেদের জীবনেও অনুসরণ করা প্রয়োজন।

জামায়াত আমির এ সময় পারিবারিক প্রতিষ্ঠান ও স্বার্থের সংঘাত এড়িয়ে দেশের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংসদ সদস্যদের নিজেদের ও আত্মীয়স্বজনের স্বার্থের বাইরে গিয়ে দেশের বৃহত্তর স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে। পারিবারিক প্রতিষ্ঠান বা ব্যক্তিগত স্বার্থ যেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে প্রভাব না ফেলে, সেদিকেও সতর্ক থাকতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস

‘প্রধানমন্ত্রী ১০০-১৫০ টাকায় লাঞ্চ করেন, যারা প্রশংসা করেন তারা অনুসরণ করেন না কেন’

আপডেট সময় ০৯:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬