ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েল ছাড়বে এক-চতুর্থাংশ ইহুদি ভুলে ‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আওয়ামী লীগ করিনি’ নতুন বউ নিয়ে ফেরার পথে সড়কে ঝরল ২ প্রাণ শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন: রণধীর জয়সওয়াল মোবাইল চোরকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করালেন গ্রামবাসী রাসেল ভাইপারের কামড়ে আহত শিশু, সাপসহ হাসপাতালে পরিবার ‘চকলেট মেডেলের ম্যাচ’ খেলার ইচ্ছা নেই ফ্রান্স খেলোয়াড়দের পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানানো হয়: পুলিশ সুপার ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরঘেরা কারাগার তৈরি করছে ইসরায়েল

এমপি হাসনাতের উদ্যোগে সংসদ ভবন পরিদর্শনে ১৫৩ কৃতী শিক্ষার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর ব্যতিক্রমী উদ্যোগে জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছে তার নির্বাচনি এলাকার ১৫৩ জন কৃতী শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক।

‘জার্নি টু পার্লামেন্ট’ কর্মসূচির আওতায় সোমবার (৮ জুন) বিকেলে শিক্ষার্থীরা এই সুযোগ পায়। শিক্ষার্থীদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া এবং উচ্চশিক্ষা ও নেতৃত্ব বিকাশে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি গ্যালারিতে বসে সরাসরি সংসদ অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন স্কুলের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরাও ছিল।

জাতীয় সংসদ ভবনে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, তোমাদের চেনানোর জন্যই এখানে আনা হয়েছে। এখানে কী আছে, কীভাবে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, তা তোমাদের জানানো প্রয়োজন। এখানে শুধু নির্দিষ্ট পরিবারের লোকজনই আসবে এমন নয়। যারা মানুষের কাছে যাবে, মানুষের জন্য কাজ করবে, তারাও এখানে আসতে পারবে।

শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আজ তোমরা দর্শক হিসেবে উপরের গ্যালারিতে বসে সংসদ অধিবেশন দেখেছ। ভবিষ্যতে নিজেদের যোগ্যতা, মেধা ও পরিশ্রমের মাধ্যমে তোমরাও নিচে (সংসদ সদস্য হিসেবে) বসার সুযোগ অর্জন করতে পারবে। দেশের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতে হবে এবং সেই লক্ষ্যেই নিজেদের প্রস্তুত করতে হবে।

এদিকে রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ ও দেশের সর্বোচ্চ এই আইনসভা সরাসরি দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তারা জানায়, সংসদীয় কার্যক্রম সরাসরি দেখার এই অভিজ্ঞতা তাদের আগামী দিনের পথচলায় দারুণ অনুপ্রেরণা জোগাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার

এমপি হাসনাতের উদ্যোগে সংসদ ভবন পরিদর্শনে ১৫৩ কৃতী শিক্ষার্থী

আপডেট সময় ০৯:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬