ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লিতে ভেঙে গেছে তৃণমূলের সংসদীয় দল। শুভেন্দু অধিকারীর ডাকা মিটিংয়ে বিজেপিকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের ২০ জন সংসদ সদস্য।

ঘটনাচক্রে, যখন তৃণমূল কংগ্রসের ২০ জন সংসদ সদস্য বিজেপির সরকারকে সমর্থন করার ঘোষণা করছেন দিল্লিতে, সেই সময়ে তৃণমূল কংগ্রেসের দুই সর্বোচ্চ নেতা-নেত্রীচ মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জী, দুজনেই দিল্লিতে হাজির বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের বৈঠকে।

তবে তারই দলের দীর্ঘদিনের সংসদ সদস্যরা তখন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র ইয়াদভের সঙ্গে বৈঠক করছেন, যেখানে আবার হাজির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ওই বৈঠকে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন, সেটা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই বিদ্রোহী ব্লকের নেত্রী ঘোষিত হওয়া সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার।

ওই বৈঠকে উপস্থিত সংসদ সদস্য শর্মিলা সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একাধিক বিদ্রোহী সংসদ সদস্য কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন শাসক জোট এনডিএ-কে সমর্থন করবেন। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই নতুন ব্লকে সংসদে শাসকগোষ্ঠীকে সমর্থন দেবে বলে জানিয়েছেন তিনি।

তবে রাজ্যে ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বে যে আলাদা তৃণমূল ব্লক তৈরি হয়েছে, সংসদীয় বিদ্রোহী ব্লকটি এই রাজ্য ব্লকের সঙ্গে সম্পর্কিত কিনা সেই উত্তর দিতে চাননি শর্মিলা সরকার।

অন্যদিকে তৃণমূলের রাজ্যসভায় সংসদ সদস্য সুখেন্দুশেখর রায় তার পদ ও দল থেকেও ইস্তফা দিয়েছেন। তার বক্তব্য, তৃণমূল কংগ্রেস মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

আপডেট সময় ০৯:৫৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬