ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ব্যারিকেড ভেঙে ভোপালে ২০০০ কৃষক, যোগ দিলো জেন-জিরাও থানার বাইরে বিএনপির অস্ত্রধারীদের টহলের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা ‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে: নাহিদ ইসলাম ইনসাফ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার কুমারখালীতে লোন নিয়ে স্বামীকে বিদেশ পাঠিয়ে কিস্তির চাপ সহ্য করতে না পেরে চিরকুট লিখে প্রবাসীর স্ত্রী আত্মহত্যার অভিযোগ উঠেছে। পুলিশ মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। সোমবার (৮ জুন) কুষ্টিয়ার কুমারখালী পৌরসভাস্থ ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ জুলিয়া খাতুন (২৭) ওই এলাকার কাতার প্রবাসী শাহেদ ইসলাম জাহিদের স্ত্রী। জাহিদ ও জুলিয়া দম্পতির সাত বছর বয়সী তানহা নামে এক মেয়ে সন্তান রয়েছে।

উদ্ধার হওয়া চিরকুটে জুলিয়া খাতুন লেখেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমাকে আপনারা সবাই মাফ করে দিবেন। মা তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার ভালো মেয়ে হতে পারিনি। তানহাকে তুমি দেখে রেখ।’ ‘আর আমার শেষ ইচ্ছে হলো আমাকে যেন কোনও পুরুষ না দেখে, সেইটা তোমরা দেখো। আর আমার লাশটাকে তোমরা কাটাছেড়া কইরো না। এটাই আমার শেষ ইচ্ছে। তোমরা পুলিশের কাছেও যেও না কেউ। ও মা, তুমি ঠিকই বলেছিলে। আল্লাহর কাছে সবকিছু চাইলেই পাওয়া যায় না। আমাকে মাফ করে দিও।’

পুলিশ ও স্বজনরা জানায়, প্রায় ১০ বছর আগে পারিবারিকভাবে কুমারখালী পৌরসভার ঝাউতলা এলাকার মৃত জহিরুল ইসলামের মেয়ে জুলিয়ার সঙ্গে একই এলাকার ইদ্রিস আলীর ছেলে জাহিদের বিয়ে হয়। তাদের ঘরে তানহা নামের সাত বছর বয়সী এক মেয়ে আছে। প্রায় ছয় মাস আগে এনজিও ও ব্যাংক থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা লোন নিয়ে কাতারে গেছেন জাহিদ। কিন্তু সেখানে চুক্তি অনুযায়ী তিনি কাজ পাননি। ফলে চাহিদা অনুযায়ী সময়মতো বাড়িতে টাকা পাঠাতে পারেন না তিনি। তার শাশুড়ি, বাবা ও স্বজনরা মিলে কিস্তির টাকা কমবেশি করে পরিশোধ করেছেন। তবুও দুই মাসের কিস্তির টাকা বকেয়া পড়ে গেছে। আজ সোমবার সকালে একটি এনজিওতে কিস্তি বাবদ দুই হাজার টাকা পরিশোধের কথা ছিল। কিন্তু সকাল ৭টার দিকে নিজ ঘরে তাকে গলায় ফাঁস নিয়ে ঝুলতে দেখে তার মেয়ে তানহা। এরপর স্বজনরা জানালা ভেঙে তাকে নিচে নামিয়ে পানি ঢেলে বাঁচানোর চেষ্টা করেন। পরে স্থানীয় পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুলিয়ার শ্বশুর ইদ্রিস আলী বলেন, ‘সংসারে কোনও ঝামেলা নেই। কারো সঙ্গে ঝগড়াও নেই। তবে একটায় সমস্যা লোন আছে। এই টাকা আস্তে আস্তে দিচ্ছে। কিন্তু এই মাসে টাকা পাঠাতে পারেনি আমার ছেলে। সকালে ঋণের কিস্তি দেয়ার কথা ছিল। তার আগেই এ ঘটনা ঘটে গেছে।’

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্থনৈতিক দৈন্যতা থেকে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। কারো কোনও অভিযোগ না থাকায় সুরহাল শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী

আপডেট সময় ১১:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬