ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু কোরআনের আয়াত নিয়ে সংসদে বিতর্ক ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফল কী হবে, ভবিষ্যদ্বাণী দিলো সুপার কম্পিউটার তীব্র ঝড়ের শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ জাজিরায় চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা সুরুজ মাদবর ও ছেলে কারাগারে অবসরের ভাবনা নয়, এখনও বর্তমানেই মেসি; ২০৩০ বিশ্বকাপ নিয়ে দিলেন নতুন বার্তা ‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিন’— স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ ঝরল ৪ প্রাণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার চুনতি বনপুকুর এলাকার ফোর সিজন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পটিয়া উপজেলার বদিউল আলমের স্ত্রী রেহেনা আক্তার, ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুর এলাকার চান আলীর পুত্র নাইমুল ইসলাম জিহান, একই এলাকার আনোয়ার হোসেনের পুত্র নাঈমুল ইসলাম এবং ভোলা জেলার মনির আহমদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মারসা পরিবহনের দুটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কিছু সময়ের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। বর্তমানে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে মারসা পরিবহনের সব গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে উত্তেজিত জনতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ ঝরল ৪ প্রাণ

আপডেট সময় ০২:১৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬