ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরায়েল ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিচ্ছে নরওয়ে বিশ্বকাপ ফাইনালে বিজয়ীদের জন্য বিশেষ আংটি দিচ্ছে ফিফা বিশ্বকাপ ফাইনালে বিজয়ীদের জন্য বিশেষ আংটি দিচ্ছে ফিফা শৌচাগারে সিগারেট ধরাতেই বিস্ফোরণ, প্রাণ গেল কলেজছাত্রের মেসির ফাইনাল দেখতে মাঠে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, এবার বিশ্বকাপ ফাইনালের রেফারি বায়ুদূষণে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু: বছরে ক্ষতি ২৩ বিলিয়ন ডলার আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে নিউইয়র্কে রেড অ্যালার্ট একসঙ্গে মরার সিদ্ধান্তে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালালেন প্রেমিকা ল্যাম্পপোস্টের আলোয় ভবিষ্যৎ বুনছে শিশু নিরব

নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৩

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর প্রায় আড়াইটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর অনার্স কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, রাজাপুর থেকে গড়মাটি অভিমুখে যাত্রী নিয়ে একটি ইজিবাইক যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পরে সেটি আটক করা হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইজিবাইকের চালক রান্টু নিহত হন। আহত চার যাত্রীকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন তৈলক্ষ ও শিপন আলী। অপর নিহত ইজিবাইক চালকের নাম রান্টু। আহত দুইজনের চিকিৎসা চলছে। ওসি মনিরুজ্জামান আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিচ্ছে নরওয়ে

নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৩

আপডেট সময় ০৯:২৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬