ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার ‘মাইন’ ঘিরে ৩৬ ঘণ্টা ধরে আতঙ্ক, দেখা নেই নিষ্ক্রিয়কারী দলের যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ পাইলট ১০ টাকার চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন মুক্তার গাজী ‘তারেক জিয়ার ঘরত আরামে ঘুম যাইত পারগুম’ অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক শাকিল নূরানী গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বাংলাদেশের ক্ষতি প্রায় ৪ বিলিয়ন ডলার: মির্জা ফখরুল বিচারকের খাস কামরা ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার দেশের সব প্রতিষ্ঠানে রাজনীতিকরণ করছে: জামায়াত আমির

অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক শাকিল নূরানী গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

‘বড়ে দিল ওয়ালা’ ও ‘জোরু কা গুলাম’র মতো বলিউডের সিনেমা পরিচালনা করা নির্মাতা শাকিল নূরানীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। শনিবার (৮ আগস্ট) ভোরে মালবানি থানার পুলিশ গ্রেপ্তার করেছে ৭৩ বছর বয়সী এই অভিনেতাকে। প্রবীণ এই তারকা নির্মাতার বিরুদ্ধে অভিযোগ―ধর্ষণ ও যৌন হেনস্থা করেছেন এক অভিনেত্রীকে।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতেই মালবানি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(২)এম, ১২৩, ৩৫১(২) এবং ৮৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে গ্রেপ্তারের পর বোরিভলি হলিডে আদালতে তোলা হয় শাকিল নূরানীকে। পরে তাকে ১২ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

পুলিশ সূত্রের খবর, ২০১৬ সালে লোখন্ডওয়ালায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নির্মাতা শাকিল নূরানীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় ভুক্তভোগী অভিনেত্রীর। সিনেমায় কাজের প্রলোভন দেখিয়ে তাকে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে স্ক্রিপ্ট পড়ার জন্য নির্মাতার বাড়িতে যান।সংবাদ প্রতিবেদন

অভিযোগ, শাকিল তাকে পানীয় দিয়েছিলেন। সেই পানীয় পান করতেই অচেতন হয়ে পড়েন ওই অভিনেত্রী। আর জ্ঞান ফেরার পর নিজের ফোন থেকে ভুক্তভোগীকে একটি ভিডিও দেখান শাকিল নূরানী।

অভিনেত্রীর দাবি, পরিচালক তাকে হুমকি দিয়েছিলেন। এ ব্যাপারে যেন কাউকে কিছু জানানো না হয়, জানালে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবেন। এই ভয় দেখিয়ে একাধিকবার অভিনেত্রীকে যৌন অত্যাচার করেছেন। আবার বলপূর্বক বারবার গর্ভনিরোধক ওষুধ সেবন করাতেন।

এদিকে অভিনেত্রীর অভিযোগ ভুয়া বলে দাবি করেছেন শাকিল নূরানীর আইনজীবী বিকাশ সিং গোয়ার। তার ভাষ্যমতে―পরিচালককে ফাঁসানো হচ্ছে। অভিনেত্রীর অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণ হয়নি। তদন্ত চলছে। আদালতে দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত নির্দোষ বিবেচনা করা হবে তার মক্কেলকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী

অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক শাকিল নূরানী গ্রেপ্তার

আপডেট সময় ১০:০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬