ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি ফয়সাল আমার কাছে অনেক রাতে আসতেন, সকালে চলে যেতেন: রিমান্ডে স্ত্রী সামিয়া চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: উপদেষ্টা শারমীন

খুলনায় দুই সাংবাদিকের উপর হামলা; স্থানীয় সাংবাদিক মহলের নিন্দা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

তথ্য সংগ্রহে গিয়ে দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির উপর হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা।

শনিবার বেলা সোয়া ৩টার দিকে নগরীর শিববাড়ি মোড়স্থ সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে এ হামলার ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এহতেশামুল হক শাওন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহ-সভাপতি ও খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং কামরুল হোসেন মনি খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য। এ ঘটনায় সাংবাদিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আহত সাংবাদিক শাওন জানান, একটি নিউজের বক্তব্য নেয়ার জন্য একটি নাম্বারে কল করলে বিপ্লব আবির নামে একজন রিসিভ করে কথা বলতে বলতে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে শান্ত হলে শিববাড়ি মোড়ের সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে আসতে বলেন। এসময় তিনি ও স্টাফ রিপোর্টার মনি সেখানে গিয়ে দেখেন ৭/৮ জন অপেক্ষা করছে। তখন কথা বলার এক পর্যায়ে দুবৃর্ত্তরা জিজ্ঞেস করেন ব্যুরো চীফ কে? পরিচয় দেয়ার সাথে সাথে তারা আমার উপরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। তিনি দৌড়ে পাশর্^বর্তী টাইগার গার্ডেনে আশ্রয় নিলেও মনিকে তারা মারতে মারতে মাটিতে ফেলে পাড়াতে থাকে। আশপাশের লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়।

এদিকে সাংবাদিকরা খবর পেয়ে টাইগার গার্ডেনে গিয়ে শাওন ও মনিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে জরুরী সেবা ৯৯৯ এ কল করলে প্রায় পৌণে এক ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌছায়। এতে সাংবাদিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। অপরাধীদের চিহিৃত করে দ্রুত গ্রেফতার করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক

খুলনায় দুই সাংবাদিকের উপর হামলা; স্থানীয় সাংবাদিক মহলের নিন্দা

আপডেট সময় ০১:১৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫