ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

ফরিদপুরে ‘অভিনব’ কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অস্ত্র কিংবা ছুরি নয়, হাতে রক্তভর্তি সিরিঞ্জ। অন্ধকার রাস্তায় পথ আটকে শরীরে সেই সিরিঞ্জ ঢুকিয়ে দেয়ার ভয়। আতঙ্কিত পথচারী তখন বাধ্য হয়ে বের করে দিচ্ছে টাকা। ফরিদপুর শহরে কয়েক মাস ধরে এমন ভয়ংকর কৌশলে ছিনতাই চালিয়ে আসছিলেন ‘তুফান’ নামে এক যুবক, এমন অভিযোগ স্থানীয়দের।

অবশেষে শনিবার (৯ মে) দুপুরে শহরের আলীপুর ব্রিজ এলাকায় ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক হন মো. তুফান (৩৫)। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক তুফান শহরের আলীপুর এলাকার মুজিবরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি শহরের জনতা ব্যাংকের মোড়, বেইলী ব্রিজ, আলীপুর ব্রিজ, বটতলা ও আশপাশের এলাকায় রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতেন। বিশেষ করে সন্ধ্যার পর নির্জন সড়ক ও কম লোকসমাগম থাকা এলাকাগুলোকে বেছে নিতেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই

আপডেট সময় ০১:০০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬