ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যশোরে রক্তাক্ত ৪৮ ঘণ্টা, মা-সন্তানসহ ৫ জনের মরদেহ উদ্ধার ছুরিকাঘাতে নিহত গ্র্যামিজয়ী গীতিকার তালে রাইলি মহররমের ১০ দিন পর হবে খামেনির জানাজা-দাফন, গুজবে কান না দেওয়ার আহ্বান লাল টেলিফোনের তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী ব্যাংকের গোড়াপত্তন করেছিলেন কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, যুবক কারাগারে ফিলিপাইনে ভূমিকম্পের পর শতাধিক আফটারশক! ‘জাতীয় পার্টি না থাকলে নির্বাচন হতো না, তারেক জিয়াও প্রধানমন্ত্রী হতে পারতেন না’ ছাত্রদল-যুবদলের দুই নেতা নিহত

ছুরিকাঘাতে নিহত গ্র্যামিজয়ী গীতিকার তালে রাইলি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বিশ্বসংগীত অঙ্গনের পরিচিত গীতিকার ও গ্র্যামিজয়ী শিল্পী তালে রাইলি আর নেই। লন্ডনে ছুরিকাঘাতের ঘটনায় নিহত হয়েছেন ৩৫ বছর বয়সী এই ব্রিটিশ গীতিকার। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতজগতে। তালে রাইলির প্রকৃত নাম ছিল মার্ক ‘ইয়িঙ্কা’ ওরাবিই। তিনি ডুয়া লিপা, নিক জোনাস, ব্রিটনি স্পিয়ার্স, খালিদ, এইচ.ই.আর., জেসি জে ও জেসন ডেরুলোর মতো তারকাদের জন্য গান লিখে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছিলেন।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গত ৫ জুন সকালে পূর্ব লন্ডনের সিলভারটাউন এলাকায় ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে কাছাকাছি একটি বাড়ির বাগানে গুরুতর আহত অবস্থায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। চিকিৎসাকদেড় সর্বোচ্চ চেষ্টার পরও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন যুবক আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন।

রাইলির মৃত্যুর খবর নিশ্চিত করে তার পরিবার এক বিবৃতিতে জানায়, অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, মার্ক “ইয়িঙ্কা” ওরাবিই, যিনি পেশাগতভাবে তালে রাইলি নামে পরিচিত ছিলেন, তিনি মারা গেছেন। অসাধারণ প্রতিভাবান এই গীতিকার ও শিল্পী তার কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন। পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, ‘তিনি ছিলেন একজন প্রিয় সন্তান, ভাই, চাচা ও বন্ধু। তার ভালোবাসা ও সৃজনশীলতা অসংখ্য মানুষের জীবন স্পর্শ করেছে। আমরা তার স্মৃতিকে চিরকাল হৃদয়ে ধারণ করে রাখব।

সংগীতজীবনে তালে রাইলি ডুয়া লিপার ‘লাস্ট চান্স’, খালিদের ‘ইয়াং ডাম অ্যান্ড ব্রোক’ এবং এইচ.ই.আরের ‘লাইট অন’-এর মতো জনপ্রিয় গানের সঙ্গে যুক্ত ছিলেন। গীতিকার হিসেবে সফলতার পাশাপাশি নিজেও গান প্রকাশ করেছেন তিনি। তার উল্লেখযোগ্য একক গানের মধ্যে রয়েছে ‘মেক ইউ মাইন’।

সূত্র: ইয়ন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যশোরে রক্তাক্ত ৪৮ ঘণ্টা, মা-সন্তানসহ ৫ জনের মরদেহ উদ্ধার

ছুরিকাঘাতে নিহত গ্র্যামিজয়ী গীতিকার তালে রাইলি

আপডেট সময় ১২:০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬