ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপ ফাইনালে বিজয়ীদের জন্য বিশেষ আংটি দিচ্ছে ফিফা বিশ্বকাপ ফাইনালে বিজয়ীদের জন্য বিশেষ আংটি দিচ্ছে ফিফা শৌচাগারে সিগারেট ধরাতেই বিস্ফোরণ, প্রাণ গেল কলেজছাত্রের মেসির ফাইনাল দেখতে মাঠে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, এবার বিশ্বকাপ ফাইনালের রেফারি বায়ুদূষণে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু: বছরে ক্ষতি ২৩ বিলিয়ন ডলার আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে নিউইয়র্কে রেড অ্যালার্ট একসঙ্গে মরার সিদ্ধান্তে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালালেন প্রেমিকা ল্যাম্পপোস্টের আলোয় ভবিষ্যৎ বুনছে শিশু নিরব চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রামিসার পাশের বাসা থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, চার দিনেও মেলেনি খোঁজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

এবার ঢাকার পল্লবীতে হত্যার শিকার রামিসার বাসার পাশের বাড়ি থেকে ইব্রাহিম নামের পাঁচ বছর বয়সি এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শিশুটির আশপাশে বাড়িওয়ালার ছেলেকে শেষবার দেখা গেছে বলে অভিযোগ অভিভাবকদের। এ বিষয়ে শনিবার (৬ জুন) পল্লবী থানায় মামলা হয়। পুলিশ বলছে, বাড়িওয়ালার ছেলের যুক্ত থাকার বিষয়ে তাদের কাছে এখনো কোনো প্রমাণ নেই। শিশুটির বাবা ফুসকা বিক্রেতা। তার তিন সন্তানের মধ্যে ইব্রাহিম সবার ছোট।

নিখোঁজ শিশুটির বাবামা জানান, প্রতিদিনের মতো ঘটনার দিনও বাসার সামনে খেলছিল ইব্রাহিম। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সন্ধ্যা ঠিক ৭টা ২১ মিনিটে তাকে হঠাত্ বাসার ভেতরে প্রবেশ করতে দেখা যায়। তবে সে একা ছিল না; তার পেছনে পেছনে এক ব্যক্তিকেও ভেতরে প্রবেশ করতে দেখা যায়। ভেতরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ইব্রাহিমের একটি চিত্কার শোনা যায়। এর মাত্র কয়েক মিনিট পর ভেতরে প্রবেশ করা সেই অজ্ঞাতনামা ব্যক্তিকে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে যেতে দেখা যায়। কিন্তু ইব্রাহিমের আর কোনো সন্ধান মেলেনি।

জানা গেছে, শিশুটির পরিবার যে বাড়িতে থাকে, তা রামিসাদের ভবন থেকে মাত্র তিন গলি দূরে। বাড়িটির ছাদে সবাইকে যেতে দেওয়া হয় না। ঘটনার সময় ছাদটি যথারীতি তালাবদ্ধ ছিল। ছাদে যাওয়ার একমাত্র চাবিটিও বাড়ির মালিকের কাছে থাকে। ফলে এত অল্প সময়ের মধ্যে শিশুটি কোথায় উধাও হয়ে গেল, তা নিয়ে বড় ধরনের রহস্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি জানিয়েছে, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে এ এলাকায় বসবাস করছেন। এলাকাবাসীর সঙ্গে তাদের কখনো কোনো ধরনের ঝগড়া বা মনোমালিন্য হয়নি। তবে তাদের অভিযোগ, বাড়িওয়ালার দুই ছেলে মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত। জুয়া ও মাদকের টাকা জোগাড় করতেই তারা পরিকল্পিতভাবে এই অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ তাদের।

এ বিষয়ে ইব্রাহিমের বাবা বলে, আমরা এখানে ১০ বছর ধরে আছি। কারো সঙ্গে কোনো শত্রুতা নেই। বাড়িওয়ালার দুই ছেলে নেশা আর অনলাইন জুয়া খেলেন। আমাদের ধারণা, টাকার জন্যই তারা আমার নিষ্পাপ সন্তানকে আটকে রেখেছেন। এ ঘটনার পর পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে। পল্লবী থানা থানার পরির্দশক (তদন্ত) মো. এমদাদুল হক জানিয়েছেন, আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মামলাটি তদন্ত করছি। তবে তারা আমাদের কাছে বাড়িওয়ালার ছেলেদের বিষয়ে কোনো অভিযোগ করেননি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় আমরা কাউকে গ্রেপ্তার করিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনালে বিজয়ীদের জন্য বিশেষ আংটি দিচ্ছে ফিফা

রামিসার পাশের বাসা থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, চার দিনেও মেলেনি খোঁজ

আপডেট সময় ১০:৩৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬