ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মামদানির বিরুদ্ধে ‘ঘৃণা উসকে দেওয়ার’ অভিযোগ নেতানিয়াহুর ইরানের হামলায় নিহত সেনাদের সংখ্যা কমালো যুক্তরাষ্ট্র লেবাননে হামলা না থামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: মোজতবা খামেনি আমার যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো: প্রতিমন্ত্রী ইশরাক সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চপর্যায়ের বৈঠক সাগরে গভীর নিম্নচাপ, ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়েই, মনোনয়নের সিদ্ধান্ত দলের: মির্জা ফখরুল যুদ্ধ, বাস্তুচ্যুতি আর বাবাকে হারিয়েও ফিলিস্তিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেরা গাজার সাবা প্রতিবেশী দেশে চলবে ভারতীয় মুদ্রা ২০০ ও ৫০০ রুপির নোট অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল জাতীয় জরুরি সতর্কবার্তা, ঘটনা কি?

জুতা পায়ে জানাজার নামাজ পড়া যাবে?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

সাধারণত জানাজা মসজিদের বাইরে পড়া হয়। খোলা মাঠে জানাজা পড়ার জন্য মাটিতে দাঁড়ানোর প্রয়োজন পড়ে। এ সময় মুসল্লিরা জুতা পায়ে দাঁড়াবেন, জুতা খুলে দাঁড়াবেন নাকি জুতা খুলে তার ওপর দাঁড়াবেন—এ নিয়ে দ্বিধায় পড়ে যান। কেউ কেউ মনে করেন, জুতা পায়ে জানাজা পড়া যায় না।

কোনো মুসলিম মারা গেলে মাগফিরাতের জন্য মরদেহ সামনে নিয়ে বিশেষ নিয়মে যে দোয়া করা হয়, এর নাম জানাজা। জানাজা আদায় করা ফরজে কেফায়া। ফরজে কেফায়া হলো, দু-একজন আদায় করলে মহল্লার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। কেউ আদায় না করলে সবাই গুনাহগার হয়।

জানাজার জন্য পবিত্রতা শর্ত। পবিত্রতা ছাড়া জানাজা পড়া যায় না। হজরত মুহাম্মদ (সা.) খালি পায়ে যেমন নামাজ আদায় করেছেন, জুতা পরেও নামাজ পড়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে খালি পায়েও নামাজ আদায় করতে দেখেছি, জুতা পরেও নামাজ আদায় করতে দেখেছি।’ (সুনানে নাসায়ি, হাদিস: ১৩৬১)

জুতা পবিত্র হলে জানাজাসহ যে কোনো নামাজ জুতা পরে আদায় করা জায়েজ। অপবিত্র হলে জানাজা আদায় করলে শুদ্ধ হবে না। আবু সাইদ খুদরি (রা.) বলেন, ‘একবার রাসুলুল্লাহ (সা.) জুতা পরে নামাজ আদায় করছিলেন। হঠাৎ নামাজের ভেতরে তিনি জুতা খুলে ফেললেন। সালাম ফেরানোর পর এর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, জিবরাইল (আ.) এসে আমাকে অবহিত করেছেন যে, আমার জুতায় নাপাক রয়েছে। তাই আমি জুতা খুলে ফেলেছি।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৬৫০)

ইসলামি বিশেষজ্ঞরা বলেন, জানাজার জায়গা ও জুতার ওপরের-নিচের অংশ পবিত্র হলে জুতা পরেও জানাজা পড়া যাবে। এ ক্ষেত্রে জুতা খোলা জরুরি নয়। অবশ্য জুতা খুলে খালি পায়ে নামাজ পড়লে তাতেও কোনো ক্ষতি নেই। জায়গা অপবিত্র ও জুতার নিচে নাপাকি থাকার শঙ্কা থকালে ওই জুতা পরে নামাজ পড়া যাবে না। বরং এ ক্ষেত্রে জুতা খুলে জুতার ওপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে, যদি ওপরের অংশ পবিত্র থাকে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ইউটিউবে এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের দেশে জানাজায় দাঁড়িয়ে সবাই গণহারে জুতা খুলে সামনে রাখে। প্রয়োজনে জুতা পরে নামাজ পড়তে বলেছেন মহানবী (সা.)। কারণ জুতা পরে ইহুদিরা নামাজ পড়ে না। জুতা পরে জানাজা পড়া যাবে। তবে জুতার নিচে নাপাক থাকলে জুতা খুলে নামাজ পড়তে হবে। অথবা জুতা খুলে জুতার ওপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মামদানির বিরুদ্ধে ‘ঘৃণা উসকে দেওয়ার’ অভিযোগ নেতানিয়াহুর

জুতা পায়ে জানাজার নামাজ পড়া যাবে?

আপডেট সময় ০৯:৪৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬