ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা ইরানের শিবিরের বট ও অ্যাক্টিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন: মাহফুজ জোরপূর্বক পুশইন চেষ্টা, বাংলাদেশিদের ধাওয়ায় পালাল ভারতীয়রা বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরানের শীর্ষ নেতারা: ট্রাম্পের দাবি জীবন বাঁচাতে চুপ আছি, কিন্তু গালি কেন থামছে না: মাহফুজ  মধ্যপ্রাচ্যের ১৮ মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলার দাবি ইরানের ব্রাজিলের জার্সি গায়ে মসজিদের জুতা চুরি, কেটে দেওয়া হলো চুল এবার হরমুজ প্রণালির জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ তিন ভারতীয় অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার

বাগেরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে জামায়াতের কার্যালয়ে ভাঙচুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বাগেরহাট সদর উপজেলায় কৃষক দল নেতা বাদল মোড়ল খুনের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে জামায়াতের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (১০ জুন) সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বারুইপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার রাতে ফকিরহাট উপজেলার নিয়তির মোড় (নিয়তির মাঠ) এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় খুন হন বাদল মোড়ল। তিনি বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে নিহতের স্বজন, সমর্থক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বারুইপাড়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলের একপর্যায়ে কয়েকজন জামায়াতের অস্থায়ী কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়।

উদ্ভূত পরিস্থিতিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফকিরহাট ও বাগেরহাট সদর থানা পুলিশের সদস্যরা এলাকায় টহল জোরদার করেছেন।

এ বিষয়ে বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাসুদ বলেন, বাদল মোড়লকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। একইসঙ্গে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত না হওয়ার অনুরোধ করছি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, কৃষক দল নেতা হত্যার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। জামায়াতের কার্যালয়ে ভাঙচুরের বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা ইরানের

বাগেরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে জামায়াতের কার্যালয়ে ভাঙচুর

আপডেট সময় ১১:৪১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬