ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে সারের কোনো সংকট নেই: ত্রাণমন্ত্রী শিক্ষাকে বাংলাদেশ-চীন সম্পর্কের মূল চালিকাশক্তি করার আহ্বান মাহদী আমিনের ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ‘আমার বাচ্চা ফেরত দিন, না হলে উঠবো না’- পাকিস্তানে হাসপাতালে ১৪ নবজাতকের মৃত্যু নিয়ে যা জানা যাচ্ছে ফোন করলেই হোম ডেলিভারিতে মিলছে মাদক, সীমান্তজুড়ে সক্রিয় সিন্ডিকেট বিদিশার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ হরমুজ প্রণালি খুলে দিলে নিষেধাজ্ঞা তুলবে যুক্তরাষ্ট্র শিগগিরই শুরু হচ্ছে মায়েদের হাতে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিএনপি এখন আগের থেকেও জনপ্রিয়: রিজভী ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা

হানিফ ফ্লাইওভারে জ্যামের ভেতর ঢুকে পড়ল বাস, অন্তঃসত্ত্বা নারী নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৮১০ বার পড়া হয়েছে

এবার রাজধানীর গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গুলিস্তান ফ্লাইওভার টোল প্লাজায় এই ঘটনা ঘটে। নিহত মেহেরুন্নেছা ভূমি (২২) ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। একই ঘটনায় আহত হয়েছেন অপর একটি মোটরসাইকেলের চালক রোকনুদ্দিন আহমেদ রানা (৪৫) ও আরও একজন।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে মারা যান ভূমি। নিহত মেহেরুন্নেছার স্বামী মুসা কালিমুল্লাহ জানান, তাদের বাসা যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট মদিনা চত্বর এলাকায়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। ভূমি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সকালে বাসা থেকে মোটরসাইকেলযোগে মগবাজার আদ্বদীন হাসপাতালে যাচ্ছিলেন তারা। পথে মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজার জ্যামে আটকে পড়েন।

এ সময় পেছন দিক থেকে আসা দ্রুত গতির মঞ্জিল পরিবহনের একটি বাস কয়েকটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মুসার মোটরসাইকেলের পেছনে বসা তার স্ত্রী ছিটকে পড়ে যান। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আহত হন আরও একটি মোটরসাইকেলে থাকা দুইজন। ঘটনার তদন্তের দাবি জানান তিনি।

হাসপাতালে আহত রোকনউদ্দিন রানা জানান, তিনি মোটরসাইকেলে রাইড শেয়ার করেন। ধোলাইপাড় থেকে যাত্রী নিয়ে হাতিরপুল যাচ্ছিলেন। টোলপ্লাজার জ্যামের ভেতর বাসটি তাদের ধাক্কা দেয়। ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আমির উদ্দিন জানান, ঘটনার পরপরই মঞ্জিল পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো সংকট নেই: ত্রাণমন্ত্রী

হানিফ ফ্লাইওভারে জ্যামের ভেতর ঢুকে পড়ল বাস, অন্তঃসত্ত্বা নারী নিহত

আপডেট সময় ০২:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫