ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড—ডিএমটিসিএল।

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ স্টেশনসংলগ্ন এলাকায় পরিচালিত এ অভিযানে যাত্রী চলাচল ও নিরাপত্তায় বাধা সৃষ্টি করা বিভিন্ন অবৈধ স্থাপনা এবং দখল উচ্ছেদ করা হয়।

ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম এবং নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় ডিএমটিসিএলের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ, র‍্যাব, এমআরটি পুলিশ, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো ও ওয়াসাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা অংশ নেয়। অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক। প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন।

ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেল স্টেশন এলাকায় যাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে স্টেশনসংলগ্ন এলাকায় নতুন করে কোনো ধরনের অবৈধ দখল বা স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান

আপডেট সময় ০৫:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬