নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টি থেকে ৫০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি বাজারে জামায়াত ইসলামের এক উঠান বৈঠকে তারা যোগদান করেন।

বৈঠকে গোপালপুর ইউনিয়নের জামায়াতের আমির মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- বড়াইগ্রাম উপজেলার জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, গোপালপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কুতুবউদ্দিন, আলহাজ ফিরোজ, গোপালপুর ৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শাহিন হোসেন প্রমুখ।