ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: নয়াদিল্লি ইরানি হামলায় কুয়েত সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল কখনও বিশ্বকাপ ট্রফি জেতেনি, এবার পারবে আর্জেন্টিনা?

জোরপূর্বক পুশইন চেষ্টা, বাংলাদেশিদের ধাওয়ায় পালাল ভারতীয়রা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

এবার জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে এক ভারতীয় নাগরিককে জোরপূর্বক পুশইনকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনা বিজিবিবিএসএফ ছাড়াও ছড়িয়ে পড়েছে দুই দেশের জনগণের মধ্যেও। বুধবার বিকেলে দুই দেশের জনগণের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে বাংলাদেশিদের ধাওয়ায় পালিয়ে যায় ভারতীয়রা।

জানা গেছে, বুধবার সকালে বকশীগঞ্জের রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করে। এ সময় বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হলেও শূন্যরেখায় ফেলে রেখে যায় বিএসএফ সদস্যরা। শূন্যরেখা থেকে ওই ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা বাধা দেয়। পরে আবার শূন্যরেখায় চলে যায় ৬০ বছর বয়সি ওই ব্যক্তি।

এ নিয়ে বিজিবিবিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো পক্ষই ওই ব্যক্তিকে নিতে রাজি হয়নি। এরপর থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে। একপর্যায়ে দুই দেশের জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলে কাঁটাতারের বেড়া ভেদ করে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয় দুই দেশের জনগণের মধ্যে। একপর্যায়ে ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতীয়রা।

স্থানীয়রা জানান, ভারতের বিএসএফ প্রতিনিয়ত পুশইনের চেষ্টা করছে। আমরা বিজিবিকে সহযোগিতা করতে গেলেই তারা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। বিকেলে ভারতের কয়েকজন যুবক বাংলাদেশিদের লক্ষ্য করে ঢিল ছুড়লে আমরাও পাল্টা ঢিল ছুড়ি। আমাদের প্রতিরোধের মুখে তারা পালাতে বাধ্য হয়। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে শূন্যরেখা অতিক্রম না করতে প্রত্যেক নাগরিককে অনুরোধ করছি। এ সময় তিনি বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা

জোরপূর্বক পুশইন চেষ্টা, বাংলাদেশিদের ধাওয়ায় পালাল ভারতীয়রা

আপডেট সময় ১১:০০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬