ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল ইস্যুতে জামায়াত আমিরের স্ট্যাটাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১১ ‍জুন) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড পেজে ওই স্ট্যাটাস দেন তিনি।

স্ট্যাটাসে জামায়াত আমির লিখেছেন, ‘সম্প্রতি আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের মৃত্যু হলে আমরা সবাই এ ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করি। ঘটনাটি অবশ্যই অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনাকে কেন্দ্র করে সরকার আজ হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে।’

এমন সিদ্ধান্ত সঠিক হয়নি উল্লেখ করে স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘তদন্তের মাধ্যমে কোনো অবহেলা, ত্রুটি কিংবা অপরাধ চিহ্নিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। তা না করে যে হাসপাতালটি গরিবের হাসপাতাল নামে পরিচিত এবং মানসম্মত সেবার মাধ্যমে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, আজ তারই লাইসেন্স বাতিল করে দেয়া হলো। শেষ পর্যন্ত এর ক্ষতি জনগণেরই হলো।’

ডা. শফিকুর রহমান আরও লিখেছেন, ‘এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে সম্ভবত ৪০০-৫০০ মেডিকেল শিক্ষার্থী লেখাপড়া করে। এর পাশাপাশি নার্সিং কোর্সও চালু রয়েছে। এখন তারা যাবে কোথায়? শিক্ষার্থী ও জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। কারও কোনো দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। কিন্তু লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করে দেয়া কাম্য নয়।’

সামাজিক মাধ্যমে দেয়ার ২০ মিনিটের মধ্যেই জামায়াত আমিরের স্ট্যাটাসটি ভাইরাল হয়েছে। ইতোমধ্যে ২০ হাজারের বেশি আইডি থেকে স্ট্যাটাসটিতে নানা রিঅ্যাকশন পড়েছে। সেই সঙ্গে প্রায় দেড় হাজার মানুষ স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল ইস্যুতে জামায়াত আমিরের স্ট্যাটাস

আপডেট সময় ১১:১৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬