প্রকাশ্যে গুলিতে যুবক হত্যার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৬
চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে ২৪ বছর বয়সী হাসান প্রকাশ রাজুকে হত্যার ঘটনায় ছয় জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ।
মঙ্গলবার (১২ মে) দুপুরে বায়েজিদ থানায় সংবাদ সম্মেলনে সিএমপি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর থেকেই আধুনিক প্রযুক্তি ও ঘটনাস্থলের আলামত বিশ্লেষণ করে অভিযানে নামে পুলিশ। অবশেষে কক্সবাজারের সুগন্ধা সি-বিচ এলাকা থেকে গ্রেফতার করা হয় হত্যাকাণ্ডের মূল হোতা সৈয়দুল করিমকে। এরপর তার দেওয়া তথ্যে গ্রেফতার করা হয় অন্য আসামিদের। এসময় উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং পালিয়ে যাওয়ার সময় ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড বলে জানায় পুলিশ।সংবাদ বিশ্লেষণ সেবা
গত ৭ই মে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় এই চাঞ্চল্যকর হত্যার ঘটনা ঘটে। পরদিন নিহতের মা সকিনা বেগম বায়েজিদ থানায় মামলা করে।

ডেস্ক রিপোর্ট 



















