ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামে বাঁচছে ইরানের লাখ লাখ শিশু, বিস্ফোরক তথ্য প্রকাশ ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একইঃ ফজলুর রহমান ভারতে মসজিদকে মন্দির ঘোষণা আদালতের, নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আমাদের জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে: ফজলুর রহমান আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ছিলেন কারিনা: আসিফ মাহমুদ বড় চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্পের চীন সফর একই ভুল করলে বিএনপির অবস্থাও আওয়ামী লীগের মতো হবে: ফজলুর রহমান আল্লাহ আর তাকে কষ্ট দিতে চাননি, তাই রহমতের ছায়ায় নিজের কাছে নিয়ে গিয়েছেন: কায়সার হামিদ স্বামীকে হত্যা করে লাশ টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা স্ত্রী

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে দুর্দান্ত জয়ের পর দুই ধাপ এগিয়ে সালমান আগার দলকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা।

মঙ্গলবার (১২ মে) সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারায় বাংলাদেশ। ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীরা গুটিয়ে যায় মাত্র ১৬৩ রানে। দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট শিকার করেন নাহিদ।

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটি বাংলাদেশের প্রথম জয়। এর আগে দুই ম্যাচে একটি ড্র ও একটি হার নিয়ে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট অর্জন করেছিল শান্তর দল। ফলে অবস্থান ছিল অষ্টম। তবে পাকিস্তানকে হারানোর পর তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট শতাংশ দাঁড়িয়েছে ৪৪.৪৪। এতে নয় দলের টেবিলে ছয়ে উঠে এসেছে লাল-সবুজরা।

অন্যদিকে এই হারের ফলে পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে। তিন ম্যাচে তাদের পয়েন্ট শতাংশ এখন ৩৩.৩৩।

বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে তাদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা আছে তিনে, শ্রীলঙ্কা চারে এবং ভারত অবস্থান করছে পাঁচ নম্বরে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামে বাঁচছে ইরানের লাখ লাখ শিশু, বিস্ফোরক তথ্য প্রকাশ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

আপডেট সময় ১০:৪১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬