ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত দেশকে সংকটে ফেলেছে, ১৫ দফা প্রস্তাব নাহিদের সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই: ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ ১০ বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার সব পদ-পদবী থেকে পদত্যাগ রংপুরে প্রাথমিকের সমন্বয় সভার নামে সাড়ে ৪ লাখ টাকায় বিদায় সংবর্ধনা আশুলিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২

দীর্ঘ ১০ বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১২:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দীর্ঘ ১০ বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী মডেল-ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজ। পর্তুগালে এক ঘরোয়া নাগরিক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন এই তারকা জুটি।

রোনালদো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ইঙ্গিত দিয়ে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দুটি হাতের ওপর বিয়ের আংটি দেখা যায়। ধারণা করা হচ্ছে, একটি হাত রোনালদোর এবং অন্যটি তার স্ত্রী জর্জিনার।

পর্তুগিজ সংবাদমাধ্যমগুলো বিয়েটিকে ‘বছরের সেরা বিয়ে’ হিসেবে উল্লেখ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ১১ আগস্ট লিসবনের কাছের উপকূলীয় শহর ক্যাসকাইসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রোনালদো ও জর্জিনা। অনুষ্ঠানে তাঁদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল বলে জানা গেছে।

ইনস্টাগ্রামে ছবি প্রকাশের মাত্র ৩০ মিনিটের মধ্যেই পোস্টটিতে ৩০ লাখের বেশি লাইক পড়ে। রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু ১০ বছর আগে। তখন মাদ্রিদের একটি গুচি শোরুমে কাজ করতেন জর্জিনা। সে সময় রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেন রোনালদো। সেখানেই তাদের প্রথম দেখা।

গত বছরের ১১ আগস্ট নিজেদের বাগদানের খবর প্রকাশ্যে আনেন তারা। জর্জিনা নিজের ইনস্টাগ্রামে বিশাল একটি হীরার আংটির ছবি পোস্ট করে স্প্যানিশ ভাষায় লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার সব জীবনেই।’

রোনালদোর মোট পাঁচ সন্তান রয়েছে। এর মধ্যে দুজন জর্জিনার সঙ্গে তার সন্তান। রোনালদোর অন্য তিন সন্তানকেও বড় করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জর্জিনা। বর্তমানে পুরো পরিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাস করছে।

২০১৭ সালে তাদের প্রথম সন্তান আলানা মার্টিনার জন্ম হয়। ২০২২ সালের এপ্রিলে জর্জিনা যমজ সন্তানের জন্ম দেন। তবে তাদের ছেলে সন্তানটি জন্মের পর মারা যায়। তাদের মেয়ে বেলা বর্তমানে জীবিত।

ফুটবল ক্যারিয়ারে প্রায় ১ হাজার গোলের কাছাকাছি পৌঁছে যাওয়া রোনালদো লিসবনের স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, সৌদি আরবের আল-নাসর এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলেছেন।

বর্তমানে পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক রোনালদো সম্প্রতি নিজের ষষ্ঠ ও শেষ বিশ্বকাপে খেলেছেন। পুরুষদের বিশ্বকাপে সর্বোচ্চ ছয়বার অংশ নেওয়ার রেকর্ডে আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে তার নাম রয়েছে।

৪১ বছর বয়সী রোনালদো পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন। এই তালিকায় তার ওপরে আছেন মেসি, যিনি আটবার এই পুরস্কার জিতেছেন।

২০২২ সালে আল-নাসরে যোগ দেন রোনালদো। গত বছর সৌদি ক্লাবটি নিশ্চিত করে, তিনি আরও দুই বছরের জন্য নতুন চুক্তিতে সই করেছেন। ফলে ২০২৭ সাল পর্যন্ত রিয়াদের ক্লাবটিতে থাকার কথা রয়েছে তার।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের গত বছরের হিসাব অনুযায়ী, রোনালদোর সম্পদের পরিমাণ প্রায় ১৪০ কোটি ডলার। এর মধ্য দিয়ে তিনি বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার হওয়ার নজিরও গড়েছেন।

সূত্র: বিবিসি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর

দীর্ঘ ১০ বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা

আপডেট সময় ১০:১২:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬