ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোবিন্দগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের কান্নার ভিডিও ভাইরাল ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু! ইরানে আগ্রাসনের প্রভাবে ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন, বিশ্বাস ইরানের জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ: ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির চীনের উপহারকে যৌথ উদ্যোগ বলে বিতরণ, জামায়াতের বক্তব্যে চীনা দূতাবাসের উদ্বেগ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল ইরান আমাদের যুদ্ধ নয়, ট্রাম্পকে জানালো ইউরোপ বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর

হেডফোনের মান নিয়ে সংসদে সমালোচনা, ‘কান থেকে মাথা পর্যন্ত ব্যথা’—অভিযোগ এমপি মীর আহমেদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ব্যবহৃত হেডফোনের মান নিয়ে সমালোচনা করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম। অধিবেশন চলাকালে কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন, তাদের ব্যবহৃত হেডফোন ঠিকভাবে কাজ করছিল না এবং অডিও মানও ছিল নিম্নমানের।

সংসদে ব্যবহৃত হেডফোনটি যুক্তরাষ্ট্রভিত্তিক অডিও ব্র্যান্ড Shure–এর তৈরি। মাইক্রোফোন, ওয়্যারলেস অডিও সিস্টেম ও হেডফোন উৎপাদনের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই প্রতিষ্ঠানটির পণ্য বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও সম্প্রচার ব্যবস্থায় ব্যবহৃত হয়।

সংসদ সদস্যদের জন্য সরবরাহ করা হেডফোনটি ছিল Shure SRH240A মডেলের। Shure–এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, এই সিরিজে আরও বেশ কয়েকটি মডেল রয়েছে, তবে দামের দিক থেকে SRH240A তুলনামূলক কম মূল্যের একটি মডেল। ই-কমার্স প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, এই মডেলের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৬৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৪৫৭ টাকার সমান।

একই ব্র্যান্ডের অন্যান্য মডেলের মধ্যে Shure AONIC 50 Gen 2 হেডফোনের দাম প্রায় ৩৮৯ ডলার (প্রায় ৪৭ হাজার ৭৫০ টাকা)। এছাড়া Shure SRH840A মডেলের দাম প্রায় ১৬৯ ডলার (প্রায় ২০ হাজার ৭৩৭ টাকা) এবং Shure SRH440A মডেলের দাম প্রায় ১০৯ ডলার (প্রায় ১৩ হাজার ৩৭৪ টাকা)।

আরও উন্নত মডেলের মধ্যে রয়েছে Shure SRH1540, যার দাম প্রায় ৫০০ ডলার (প্রায় ৬১ হাজার ৩৭৫ টাকা) এবং Shure SRH1840 মডেলের দাম প্রায় ৫৪৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ হাজার ৩৩২ টাকা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ব্যারিস্টার আরমান লেখেন, সংসদে দেওয়া হেডফোন ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা শুরু হয়েছে। তার দাবি, হেডফোনের সাউন্ড কোয়ালিটিও অত্যন্ত নিম্নমানের। এমনকি সংসদের পুরোনো ডিভাইসগুলোও সম্ভবত এর চেয়ে পরিষ্কার অডিও দিত বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিভিন্ন ভাষণ ও বক্তব্য স্পষ্টভাবে শোনার জন্য সংসদ সদস্যদের নির্দিষ্ট হেডফোন ব্যবহার করতে হয়। তাই ব্যবহৃত ডিভাইসের মান নিয়ে এই অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোবিন্দগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের কান্নার ভিডিও ভাইরাল

হেডফোনের মান নিয়ে সংসদে সমালোচনা, ‘কান থেকে মাথা পর্যন্ত ব্যথা’—অভিযোগ এমপি মীর আহমেদের

আপডেট সময় ০৩:২৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬