ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া আমাকে হত্যা করা হলে ইরানে নজিরবিহীনভাবে বোমা মারার নির্দেশ দিয়ে রেখেছি: ট্রাম্প সংসদে আমরা পাই ৫ মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিটে: হাসনাত পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৪৩ সশস্ত্র ব্যক্তি নিহত ইরানকে হরমুজ উন্মুক্ত করতে আহ্বান যুক্তরাষ্ট্রের সুসংবাদ পেল আর্জেন্টিনার, দুঃসংবাদ সুইজারল্যান্ডের আমরা ফ্রান্সকে ভয় পাই না, ভয়টা তাদেরই হওয়া উচিত: ইয়ামাল আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ‘আর্জেন্টিনা জেতেনি’, মেসিদের বোর্ড থেকেই সাংবাদিকদের ই-মেইল দেশ বিক্রির ষড়যন্ত্রকারীদের উৎখাতে জুলাই অভ্যুত্থান হয়েছে: ফয়জুল করীম

এবার নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

এবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে বাংলাদেশে জোরপূর্বক পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শনিবার (১৩ জুন) মধ্যরাতে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ রোকনপুর সীমান্ত এলাকায় পূর্ণভবা নদীতে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০/এমপিএর নিকট দিয়ে ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ জন ব্যক্তিকে পূর্ণভবা নদীপথে নৌকাযোগে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। অনুপ্রবেশের তালিকায় ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ শিশু ছিল। তবে বিজিবির তাৎক্ষণিক, কার্যকর ও দৃঢ় পদক্ষেপের কারণে বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়। পুশইনে ব্যর্থ হয়ে উল্লেখিত ব্যক্তিরা সীমান্তের শূন্যলাইন বরাবর ভারতের অভ্যন্তরেই অবস্থান করতে বাধ্য হন।

পরবর্তীতে সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা ও অনড় অবস্থানের মুখে একই দিন রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা উক্ত ১৫ জন ব্যক্তিকে সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। বর্তমানে বিজিবি উক্ত সীমান্তের পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রেখেছে।

এদিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যেকোনো ধরনের পুশইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কড়া নজরদারি অব্যাহত রয়েছে এবং এ ধরনের যেকোনো অপতৎপরতা রুখে দিতে বিজিবি সম্পূর্ণ বদ্ধপরিকর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

এবার নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

আপডেট সময় ০১:৩২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬