ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা কিছু মনে করবেন না বলে, বিদ্যুৎ মন্ত্রীকে যা বললেন ওমর সানী দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

গোপালগঞ্জে বিরিয়ানি হাউস উদ্বোধনে টিকটকার প্রিন্স মামুনের আগমন ঠেকাল স্থানীয় জনতা ও ওলামা ঐক্য পরিষদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ১০১৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্থানীয় জনতা, ওলামা ঐক্য পরিষদ ও খেলাফত মজলিসের বাধার মুখে বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে গেছেন টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। সোমবার (১৪ জুলাই) উপজেলা বাজার সিকদার মার্কেটে একটি বিরিয়ানি হাউস উদ্বোধনের কথা ছিল তার। দুপুরে ঢাকা থেকে রওনা হয়ে বিকেল ৩টার দিকে কাশিয়ানীতে পৌঁছান মামুন।

মামুনের আগমন নিয়ে উপজেলাজুড়ে কয়েক দিন ধরে লিফলেট বিতরণ ও প্রচার চলছিল। তবে স্থানীয় জনতা ও ধর্মীয় সংগঠনগুলো তাকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে কাশিয়ানী থানায় আবেদন করলে পুলিশ বিরিয়ানি হাউস কর্তৃপক্ষকে সতর্ক করে। আইনশৃঙ্খলার পরিস্থিতি বিবেচনায় বিরিয়ানি হাউস কর্তৃপক্ষ মামুনের প্রোগ্রাম বাতিল করে তাকে না আসতে অনুরোধ জানায়।

নান্না বিরিয়ানি হাউসের মালিকের ভাই মনির হোসেন এ দাবি অস্বীকার করে বলেন, মামুন মুকসুদপুর পর্যন্ত গিয়েছিলেন এবং নিজস্ব সমস্যার কারণে প্রোগ্রাম বাতিল করেছেন। মামুনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কাশিয়ানী উপজেলা ওলামা ঐক্য পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল করীম জানান, টিকটকারদের মাধ্যমে যুবসমাজ বিপথগামী হওয়ার আশঙ্কায় তারা মামুনের আগমন ঠেকানোর জন্য থানায় আবেদন করেন এবং পুলিশ সহযোগিতা করেছেন।

কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য বিরিয়ানি হাউস কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয় এবং তারা প্রোগ্রাম বাতিল করে মামুনকে জানিয়ে দেয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে বিরিয়ানি হাউস উদ্বোধনে টিকটকার প্রিন্স মামুনের আগমন ঠেকাল স্থানীয় জনতা ও ওলামা ঐক্য পরিষদ

আপডেট সময় ০৯:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫