ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন নাহিদ-আসিফের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগ, গ্রেপ্তার ৫২ জন কারাগারে চট্টগ্রামে জামায়াত নেতার মাদরাসায় মিলল ১৩ বস্তা সরকারি ধানের বীজ বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম ইরানের পরমাণু ইস্যুর চেয়ে তেলের দাম কম রাখাই এখন ‘টপ প্রায়োরিটি’: ভ্যান্স স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ঠিকাদার নয়, ফাইন্যান্সসিয়াল কনসালট্যান্ট: রাশেদ খাঁন নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে: নাহিদ সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া নয়: ইসলামী আন্দোলন

ইরানের পরমাণু ইস্যুর চেয়ে তেলের দাম কম রাখাই এখন ‘টপ প্রায়োরিটি’: ভ্যান্স

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হলো দেশের জনগণের জন্য তেল ও গ্যাসের দাম কম রাখা। ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, এ বিষয়টি অগ্রাধিকারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স।

তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, সংঘাত শুরুর প্রথম দিকের তুলনায় বর্তমানে তেলের দাম অনেকটাই কমেছে। তবে সাধারণ মার্কিন নাগরিকদের জন্য জ্বালানি তেলের দাম আরও কম রাখাই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য।

ভ্যান্স বলেন, ‘এটাই এক নম্বর লক্ষ্য। দেশজুড়ে সব মার্কিন নাগরিকের জন্য তেল ও গ্যাসের দাম সাশ্রয়ী রাখা।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রধান লক্ষ্য হলো ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ না দেওয়া।

ভ্যান্সের ভাষ্য, ‘দ্বিতীয় লক্ষ্য অবশ্যই নিশ্চিত করা যে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।’

তার এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তেলের দাম নিয়ে উদ্বেগের পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও ওয়াশিংটনের সঙ্গে তেহরানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন

ইরানের পরমাণু ইস্যুর চেয়ে তেলের দাম কম রাখাই এখন ‘টপ প্রায়োরিটি’: ভ্যান্স

আপডেট সময় ০৮:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬