ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সমন্বয়কের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) লক্ষ্মীপুর জেলা কমিটির সাবেক সদস্য সচিব শাহেদুর রহমান রাফির বিরুদ্ধে এক ঠিকাদারের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী ঠিকাদার আব্দুর রহমান জনি সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। এর আগে তিনি সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত শাহেদুর রহমান রাফি জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব। ভুক্তভোগী জনি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজ হোল্ডিং বিল্ডার্সের প্রতিনিধি ও সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জনি বলেন, সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আজিজুর রহমান মাস্টারবাড়ির সামনে একটি সলিং রাস্তার কাজ করছি। গত ৩ অক্টোবর সমন্বয়ক পরিচয়দানকারী রাফি ঘটনাস্থল গিয়ে কাজ বন্ধ করে দেন। কারণ জানতে চাইলে তিনি আমার লোকজনকে মারধর করেন। একপর্যায়ে আমাকে মুঠোফোনে হুমকি দেন। তিনি আমার কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি কোনো কার্যালয়ে কাজের বিল তুলতে গেলে মারধর করবেন। ওই টাকা না দিলে সরকারি কোনো দফতরে প্রবেশ করতে দেবেন না বলে হুমকি দেন। তিনি রোববার (১২ অক্টোবর) রাতে আমার বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছেন। আগুনে আমার ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শাহেদুর রহমান রাফি বলেন, জনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। সে বিভিন্ন উপদেষ্টার কাছের লোক ও সমন্বয়ক পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। এজন্য তাকে সতর্ক করেছি। এছাড়া সে শাকচরে পচা ইট দিয়ে রাস্তা করছে। স্থানীয় জনগণ তার কাজ বন্ধ করে দিয়েছে। এখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।

লক্ষ্মীপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কমল মালাকার বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি তদন্ত চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সমন্বয়কের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

আপডেট সময় ০১:২৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫