ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবি শিক্ষার্থী নিখোঁজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবি শিক্ষার্থী নিখোঁজ

সিলেটের বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে জলাশয়ে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত বনিক।

শুক্রবার (১৫ মে) বিকাল ৪টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিছানাকান্দি পর্যটন এলাকার একটি জলাশয়ে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন বিছানাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক।

তিনি বলেন, বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে আমাদের জানানো হয়। সিলেট থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত তারা পৌঁছায়নি। আশা করছি ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে পৌঁছাবে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন একটি জলাশয়। তিনজন গোসল করতে নামেন। তাদের মধ্যে দুইজন উঠে আসতে পারলেও একজন নিখোঁজ হন। স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়েছেন, তবে সফল হননি। ডুবুরি দল এলে উদ্ধার অভিযান শুরু হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবি শিক্ষার্থী নিখোঁজ

আপডেট সময় ১১:১৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬