ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামী ১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী বিশ্বকাপের পর প্রথম হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছেন যারা আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঘুষের টাকা গুনতে গুনতে ভূমি কর্মকর্তা বললেন, এক মাসে কাজ কমপ্লিট করে দেওয়া হবে ‘আওয়ামী লীগ তো ভারতে জায়গা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন’—গাংনীতে এনসিপির পথসভায় বক্তারা ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হার, বরখাস্ত তিউনিশিয়ার কোচ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

বিশ্বকাপ শেষে কোচ বদলের হিড়িক পড়ে যাবে। কিন্তু বিশ্বকাপে প্রথম ম্যাচের পরই কোচ বরখাস্ত করেছে তিউনিশিয়া ফুটবল ফেডারেশন। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সুইডেনের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৫-১ গোলে হারের পর দেশটির ফুটবল ফেডারেশন ঘোষণা দিয়েছে, সাবরি লামোচি দলটির ডাগ আউটে আর থাকছেন না।

‘এফ’ গ্রুপে তিউনিশিয়াকে খেলতে হবে নেদারল্যান্ডস ও জাপানের বিপক্ষে। বড় দুই দলের বিপক্ষে ম্যাচের আগে বড় হারের অর্থ হলো গ্রুপ পর্ব থেকে বিদায়ের ঘণ্টা বেজে যাওয়া। ধারণা করা হয়েছিল, তিউনিশিয়া অন্তত বিরতি দিয়ে বিশ্বকাপে আসা সুইডেনের সঙ্গে লড়াই করবে। সেটাও করতে না পারায় কোচের ওপর রাগ ঝেড়েছে দেশটির ফেডারেশন।

তিউনিশিয়া গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে জাপানের বিপক্ষে। তার আগেই কে কোচের দায়িত্ব পালন করবেন, তা ঠিক করে দল গুছিয়ে নিতে হবে তিউনিশদের। গত ৩১ জানুয়ারি লামোচিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল তিউনিশিয়া। ফ্রান্সের সাবেক এই ফুটবলারের সঙ্গে চুক্তি ছিল ২০২৮ সাল পর্যন্ত।

কিন্তু ডাগ আউটে দাঁড়ানো পাঁচ ম্যাচের মধ্যে এক জয় ও তিনটিকে হারায় নতুন চাকরির ছয় মাস না যেতেই চাকরিচ্যুত হলেন লামোচি। তার জায়গায় অন্তবর্তীকালীন কোচ নিয়োগ দিতে পারে তিউনিশ ফেডারেশন। আলোচনায় আছেন ওয়াহবি খাজরি ও মন্ধার কেবায়ার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামী ১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হার, বরখাস্ত তিউনিশিয়ার কোচ

আপডেট সময় ১১:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬