ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়’-হঠাৎ বর্ষার ইসলামিক পোস্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার নায়িকা বর্ষা চৌধুরী তার অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে কুরআন তেলাওয়াত ও এর আসল অর্থ বোঝার গুরুত্ব নিয়ে একটি তাৎপর্যপূর্ণ ইসলামিক বার্তা শেয়ার করেছেন। পোস্টটিতে তিনি উল্লেখ করেছেন যে, পবিত্র কুরআন কেবল সুর করে পাঠ করার বিষয় নয়, বরং প্রতিটি আয়াতের গভীর অর্থ ও বার্তা হৃদয় দিয়ে অনুধাবন করা জরুরি।

ফেসবুকে বর্ষা লেখেন, আবু বকর (রা.) যখন নবীজি (সা.)-এর চুল ও দাড়িতে বার্ধক্যের রূপ দেখে বললেন, ‘হে আল্লাহর রাসুল! আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন!’ তখন নবীজি (সা.) জবাবে বলেন, ‘সূরা হুদ, ওয়াকিআ, মুরসালাত, নাবা এবং তাকভীর আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে।’ [তিরমিযী: ৩২৯৭]

নবীজি (সা.)-এর চুলে মাত্র ২০টির মতো পাকা চুল ছিল। তবে বয়সের আগেই তাঁর চেহারায় বার্ধক্যের এই ভার আসার পেছনে ছিল কুরআনের প্রতি তাঁর গভীর অনুধাবন ও তাদাব্বুর।

এই সূরাগুলোতে মূলত চারটি বিষয় নবীজি (সা.)-এর হৃদয়কে গভীরভাবে ভারাক্রান্ত করেছিল:

— উম্মতের ধ্বংসের ইতিহাস: পূর্ববর্তী অবাধ্য জাতিগুলোর ওপর নেমে আসা আল্লাহর গজব ও ধ্বংসের বর্ণনা।

— কিয়ামতের ভয়াবহতা: কিয়ামতের ময়দানের শিহরণ জাগানো দৃশ্য ও জাহান্নামীদের শাস্তির কঠোর চিত্র।

— অবিচলতার আদেশ: সূরা হুদে সোজা পথে অবিচল থাকার কঠিন নির্দেশ দেওয়া হয়েছে, যা পালনে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন।

— উম্মতের চিন্তায় আকুলতা: ‘আমার উম্মত কি কিয়ামতের এই কঠিন পরিস্থিতি সামলাতে পারবে?’—উম্মতের প্রতি এই গভীর মায়াই তাঁকে চিন্তিত করে তুলত।

মোটকথা, কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়, বরং প্রতিটি আয়াতের গভীরতা হৃদয় দিয়ে অনুভব করার জন্য। রাসুলুল্লাহ (সা.)-এর মতো কুরআন তিলাওয়াতকালে আমাদের অন্তরেও যেন খোদাভীতি ও অনুভূতির সঞ্চার হয়, আল্লাহ আমাদের সেই তাওফিক দিন। আমিন।

সকলের অন্তরে যেন এমন ধার্মিক অনুভূতি ও খোদাভীতি জাগ্রত হয়, তার জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা (তাওফিক) করেন বর্ষা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়’-হঠাৎ বর্ষার ইসলামিক পোস্ট

আপডেট সময় ১১:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬