ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোবিন্দগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের কান্নার ভিডিও ভাইরাল ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু! ইরানে আগ্রাসনের প্রভাবে ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন, বিশ্বাস ইরানের জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ: ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির চীনের উপহারকে যৌথ উদ্যোগ বলে বিতরণ, জামায়াতের বক্তব্যে চীনা দূতাবাসের উদ্বেগ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল ইরান আমাদের যুদ্ধ নয়, ট্রাম্পকে জানালো ইউরোপ বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোয় আমিরাতে বাংলাদেশিসহ গ্রেফতার ৩৫

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

এবার সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরমে ইরান যুদ্ধ নিয়ে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে আমিরাতের পুলিশ। রবিবার (১৫ মার্চ) রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান এবং নেপালের নাগরিকরা আছেন।

রবিবার আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসের দপ্তর থেকে প্রদান করা এক বিবৃতিতে এ ব্যাপরে বলা হয়েছে, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে (ইরান যুদ্ধ নিয়ে) ভুয়া তথ্য ও কৃত্রিম ভিডিও কন্টেন্ট ছড়ানোর অভিযোগ রয়েছে। গত কয়েক দিন ধরে ডিজিটাল প্ল্যাটফমরগুলোতে কড়া নজরদারির পর গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা উস্কে দেওয়া এবং সাধারণ স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে এ কাজ করছিলেন তারা।

এক বিবৃতিতে, সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নিজেনারেল ড. হামাদ সাইফ আল শামস বলেছেন যে জনসাধারণের বিশৃঙ্খলা উস্কে দেওয়ার এবং সাধারণ স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে তৈরি করা কৃত্রিম তথ্য এবং কৃত্রিম বিষয়বস্তুর বিস্তার রোধে ডিজিটাল প্ল্যাটফর্মগুলির কঠোর পর্যবেক্ষণ অনুসরণ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমিরাতে গুজব ও ভুয়াতথ্য ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। দেশটির আইন ও দণ্ডবিধিতে কারো বিরুদ্ধে এই অপরাধ প্রমাণিত হলে ওই ব্যক্তির কমপক্ষে ১ বছর কারাবাস এবং ১ লাখ জরিমানার বিধান আছে।

গ্রেফতারকৃতদের ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছেউল্লেখ করে আমিরাতের সরকারি সংবাদমাধ্যম ওয়াম নিউজকে অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামস বলেন, ‘গ্রেফতারকৃতরা তাদের সামাজিক যোগাযেগামাধ্যমের অ্যাকাউন্ট এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরমে এআই দিয়ে তৈরি কৃত্রিম ভূয়া ভিডিও আপলোড করতেন। আমিরাতের সরকার মনে করেএ ধরনের কর্মকাণ্ড শুধু স্থিতিশীলতা নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি।’- সূত্র : এএফপি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোবিন্দগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের কান্নার ভিডিও ভাইরাল

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোয় আমিরাতে বাংলাদেশিসহ গ্রেফতার ৩৫

আপডেট সময় ০১:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬