ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘তারেক রহমান আসলেও কাজ হবে না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার নেতাকে কাঁধে তুলে স্লোগানের সময় ভিড়ের মধ্যে চড়-থাপ্পড় দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা “পদ্মা সেতুর পিলারের নিচে কারা কাটছে মাটি? উঠছে বড় প্রশ্ন” ৫৪ জেলার পানিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক-আয়রন, বাড়ছে ক্যানসারের আশঙ্কা পঞ্চম সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা আগামী তিন মাসের মধ্যে চীনে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে: আশিক চৌধুরী “ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, গ্রুপ পর্বেই নেই নেইমার” লন্ডনে এমপি হাসনাতের অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩ ২০০ ম্যাচের মহাকাব্যের দ্বারপ্রান্তে মেসি, গড়তে যাচ্ছেন নতুন ইতিহাস

স্ত্রীর পরকীয়া, ফেসবুকে পোস্ট দিয়ে জীবন দিলেন ব্যবসায়ী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

এবার বগুড়ায় স্ত্রীর পরকীয়া ও অন্য জায়গায় বিয়ের ক্ষোভ থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষাক্ত ট্যাবলেট সেবন করে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার (১৪ মে) রাতে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাহুল যাদব বগুড়া শহরের নামাজগড় ডালপট্টি এলাকার নিরঞ্জন গোয়ালার ছেলে। তিনি বিভিন্ন ডালের আমদানিকারক ও ব্যবসায়ী ছিলেন।

স্বজনরা জানান, রাহুল যাদবের স্ত্রী পরকীয়ায় জড়িয়ে কয়েক মাস আগে ৮ বছর বয়সী কন্যাসন্তানকে রেখে অন্য এক যুবককে বিয়ে করেন। এরপর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন রাহুল। একপর্যায়ে গত বৃহস্পতিবার সকালে তিনি নিজের ফেসবুক আইডিতে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লিখেন, ‘নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। ভালো লাগছে না। আর ভালো থেকো সবাই। আমার বাবুটাকে তোমরা সবাই দেখে রাখিও। বাবু তুমি ভালো করে মানুষের মতো মানুষ হবে। তুমি গেলে বাবুটাকে আমাদের এতিম করে দিয়ে গেলে। ভালো থেকো। আমিও হয়ত আর থাকব না এই পৃথিবীতে।’

এরপর বেলা ২টার দিকে নিজ বাড়িতে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন রাহুল যাদব। পরিবারের সদস্যরা টের পেয়ে বেলা ৩টার দিকে তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল সাদিক বলেন, ঘটনার পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘তারেক রহমান আসলেও কাজ হবে না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

স্ত্রীর পরকীয়া, ফেসবুকে পোস্ট দিয়ে জীবন দিলেন ব্যবসায়ী

আপডেট সময় ১১:৪৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬