ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ ইসরায়েলি মন্ত্রী বেন-গভির বিরুদ্ধে ‘অ্যাকশনে’ ‌পাকিস্তান-সৌদিসহ ৮টি মুসলিম দেশ নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, দল থেকে বিচ্ছিন্ন চবির সেই শিবিরকর্মী হঠাৎ চোখে অন্ধকার দেখতে শুরু করি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ লেখা ফেরায় ফিলিস্তিনের সন্তোষ রামিসা হত্যা মামলায় আসামিপক্ষের রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিল সরকার খালেদা জিয়ার নামেই কোরবানি হবে ‘কালো মানিক’ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উলটে ১৫ জন নিহত রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রী পাচ্ছেন আইনজীবী প্রাইভেটকারে মাদক রেখে পালালেন ৩ নারী ও ২ পুরুষ

শিশু ধর্ষণের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

ফেনীর সোনাগাজীতে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে যুবদলের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে আসামিকে তাঁর বাড়ি সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের গুয়ালিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবদল নেতার নাম মো. আবুল বাশার (৩৮)। তিনি নবাবপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। বাশার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের গুয়ালিয়া গ্রামের আবুল কালামের ছেলে।

মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, যুবদল নেতা আবুল বাশার শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ১ অক্টোবর রাতে শিশুটিকে ধর্ষণ করলে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় শিশুটির সৎমা দুজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাশার অপরাধের বিষয়টি স্বীকার করেছেন। আসামিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। একই দিন নির্যাতিত শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ফেনী ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

শিশু ধর্ষণের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১২:১৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫