ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যস্ত সময় কাটিয়ে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস আ. লীগ নেতা ও সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল ‘এই স্কুলে মুসলিমদের জায়গা নেই’: ৩০ শিক্ষার্থীকে ফিরিয়ে দিলেন কেরালার প্রধান শিক্ষিকা ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক গ্রাহকদের, ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন প্রটোকল ছাড়াই হঠাৎ আমিনবাজার-আশুলিয়া ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২৭ সন্ত্রাসী নিহত আমার টার্গেট ১০ হাজার কর্মী ছাঁটাই করব: একে আজাদ

সাংবাদিকের সঙ্গে ছাত্রদলের জিএস প্রার্থীর অশোভন আচরণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিকের সঙ্গে ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মো. শাফায়াত হোসেন অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চবির নতুন কলা ভবনকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে বিভিন্ন গণমাধ্যমের উপস্থিত সাংবাদিকরা এর প্রতিবাদ করলে ক্ষমা চান শাফায়াত।

ভুক্তভোগী তৌহিদুর রহমান তুহি দ্য ডেইলি ক্যাম্পাসের ঢাকা অফিসের স্টাফ রিপোর্টার। তিনি বলেন, ‘সন্ধ্যায় নতুন কলা ভবনকেন্দ্রে ছাত্রদলের জিএস প্রার্থী এসে অভিযোগ করে জানান, তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে প্রায় এক ঘণ্টা ধরে এলইডি বন্ধ করে রাখা হয়েছে। তখন আমি সাংবাদিক পরিচয় দিয়ে প্রশ্ন করি, সাধারণত ভোট গণনার সময় পোলিং এজেন্টরা কেন্দ্রের ভেতরে থাকেন এবং আপনাদের পোলিং এজেন্টকে কে বের করে দিয়েছেন? তখন ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন প্রশ্নটি শোনার আগেই জানতে চান আমি কোন গণমাধ্যমে কাজ করি। এরপর আমি দ্য ডেইলি ক্যাম্পাসের কথা বলার পর খুবই খারাপ ব্যবহার করেন।’

তৌহিদুর আরও বলেন, ‘তিনি তুই-তোকারিও করেন। দ্য ডেইলি ক্যাম্পাস সত্য সংবাদ প্রকাশ করে না বলেও অভিযোগ করেন। তখন আমি সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করি। এছাড়া আমার সঙ্গে অন্য গণমাধ্যমের যারা ছিলেন, তারাও আমার সঙ্গে প্রতিবাদ করেন। পরে সার্বিক বিষয়ে ছাত্রদলের জিএস প্রার্থী ক্ষমা চেয়েছেন।’

এদিকে, ভোটকেন্দ্রগুলোর বাইরে দু-একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া কোনো ধরনের অনিয়ম ব্যতীত সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এখন ফলাফল ঘোষণার অপেক্ষায় শিক্ষার্থীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্যস্ত সময় কাটিয়ে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

সাংবাদিকের সঙ্গে ছাত্রদলের জিএস প্রার্থীর অশোভন আচরণ

আপডেট সময় ০১:৩৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫