ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ

রাঙামাটিতে গাড়ির কিউআর কোড স্ক্যান করলেই মিলবে চালকের সব তথ্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

রাঙামাটি পার্বত্য জেলায় সড়ক নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ।

শনিবার (১৬ মে) বিকেলে লেক ভিউ গার্ডেন শহরে সিএনজি গাড়িতে কিউআর কোড স্ক্যান স্টিকার প্রদান করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

কার্যক্রম সম্পর্কে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, পার্বত্য জেলা রাঙামাটি দেশের অন্যতম শীর্ষ পর্যটন কেন্দ্র হওয়ায় এখানে প্রতিদিন হাজার হাজার স্থানীয় যাত্রী ও দেশি-বিদেশি পর্যটকের সমাগম ঘটে। এতদিন সমন্বিত ডিজিটাল ব্যবস্থা না থাকায় যানবাহন ও চালকদের ওপর নজরদারি এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা বেশ চ্যালেঞ্জিং ছিল। এই সংকট দূর করতে প্রথমবারের মত শহরের সব সিএনজি থ্রি-হুইলার ও চালকদের একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজের আওতায় আনা হয়েছে।

ইতোমধ্যে জেলায় নিবন্ধিত ১ হাজার ৪১৬টি সিএনজি এবং সহস্রাধিক চালকের বিস্তারিত তথ্য সংগ্রহ ও নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। পর্যায়ক্রমে নিবন্ধিত যানবাহনে কিউআর কোড সংবলিত ডিজিটাল স্টিকার সংযুক্ত করা হবে। যার মাধ্যমে একজন যাত্রী বা পর্যটকরা উক্ত কিউআর কোড স্ক্যান করে চালকের ছবি, নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। পাশাপাশি তারা পরিবহন সেবার মান সম্পর্কে রেটিং প্রদান করতে পারবেন এবং যানবাহনের গতি, চালকের আচরণ বা সেবার মান নিয়ে মতামত জানাতে পারবেন। যাত্রীদের প্রদত্ত রেটিংয়ের ভিত্তিতে চালকদের সামগ্রিক মূল্যায়ন নির্ধারিত হবে, যা ভবিষ্যৎ যাত্রীদের সচেতন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। একই সঙ্গে যাত্রীদের মতামত বিশ্লেষণের মাধ্যমে দক্ষ ও ঝুঁকিপূর্ণ চালকদের চিহ্নিত করা সম্ভব হবে। এর মাধ্যমে যাত্রী নিরাপত্তা বৃদ্ধি এবং একটি নিরাপদ ও পর্যটকবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পথ আরও সুদৃঢ় হবে।

অন্যদিকে ‘অনলাইন বাস টার্মিনাল’ ব্যবস্থার মাধ্যমে ট্যুরিস্ট ও যাত্রীবাহী বাসের তথ্য ব্যবস্থাপনা, যাত্রীসেবা উন্নয়ন এবং ডিজিটাল পার্কিং ব্যবস্থাপনার মাধ্যমে শহরের যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখা হবে। পর্যটন মৌসুমসহ সারা বছর রাঙ্গামাটিতে আগত ট্যুরিস্ট বাসগুলো শহরে প্রবেশের পূর্বেই ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করবে। পাশাপাশি আগত পর্যটক ও বাস কর্তৃপক্ষকে মোবাইল বার্তার মাধ্যমে নির্ধারিত পার্কিং সংক্রান্ত তথ্য ও নির্দেশনা প্রদান করা হবে। ইতোমধ্যে ট্যুরিস্ট বাসের ডিজিটাল পার্কিং ব্যবস্থাপনা চালুর ফলে বাস পরিচালনায় অধিকতর শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে, যত্রতত্র পার্কিং কমেছে এবং শহরের যানজট নিরসনে ইতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে। এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা বৃদ্ধি, যানজট ও অনিয়ম হ্রাস, যাত্রী হয়রানি কমানো এবং রাঙ্গামাটি পার্বত্য জেলাকে একটি নিরাপদ, আধুনিক ও পর্যটনবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত পুলিশ সুপারের।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, রাঙামাটিকে একটি আধুনিক ও স্মার্ট পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এই ডিজিটাল উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। কিউআর কোড এবং অনলাইন বাস চালুর ফলে শুধু ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে না, বরং এখানে আসা দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও আস্থা বহুগুণ বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, শুধু সড়কেই নয়, শৃঙ্খলা আনতে হবে কাপ্তাই হ্রদেও। কেউ যাতে হ্রদ দখল ও দূষণ করতে না পারে তার জন্য গণমাধ্যমসহ সকলকে কাজ করতে হবে, আর এই বিষয়টি নিয়ে আমিও কাজ শুরু করবো।

উদ্বোধন শেষে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে রাঙ্গামাটি জেলা পুলিশ ট্রাফিক বিভাগের উদ্যোগে ‘নো হেলমেট নো রাইড’ সংবলিত স্টিকার ও হেলমেট বিতরণ করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী

রাঙামাটিতে গাড়ির কিউআর কোড স্ক্যান করলেই মিলবে চালকের সব তথ্য

আপডেট সময় ০১:৫০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬