ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাঠে ফিরলেন নেইমার, তবে গ্রুপ পর্বে খেলা কঠিন তারেক রহমান আইলেও কাম হইব না’ বলে চাঁদা দাবি করা ছাত্রদল নেতা বহিষ্কার শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক  ইরাকের জার্সিতে বিশ্বকাপে পাকিস্তানের ইতিহাস লিখতে যাচ্ছেন যে ফুটবলার আরও ১৫০০ কোটি তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক সাকিবের পর দীঘিও কি ‘পল্টি’ দিলেন? কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩ ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’ নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

শাহ আলীর মাজারে হামলা, ৩ আসামি দুইদিনের রিমান্ডে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

শাহ আলীর মাজারে হামলা, ৩ আসামি দুইদিনের রিমান্ডে

রাজধানীর মিরপুরে হজরত শাহ আলী বোগদাদীর (রহ.) মাজারে ওরশ চলাকালে হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন, মো. আজম, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল ও আরমান দেওয়ান।

রবিবার (১৭ মে) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন। এসময় আসামিদের আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহ আলী থানার পরিদর্শক তারিকুর রহমান।

অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী মো. কামাল উদ্দিন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত নন। অযথা হয়রানি করার জন্য মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের দুই দিন করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ১৪ মে রাতে শাহ আলী মাজারে হামলার ঘটনা ঘটে। ওরস চলাকালে হঠাৎ অভিযুক্ত ব্যক্তিরাসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জন লাঠিসোঁটা নিয়ে ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে প্রধান গেট দিয়ে মাজারে প্রবেশ করেন। তারা পূর্বপরিকল্পিতভাবে জিয়ারতকারী ও ভক্তদের ওপর অতর্কিত হামলা চালান।

এ ঘটনায় রেশমী বেগম নামের এক মাজার ভক্ত বাদী হয়ে ১৬ মে শাহ আলী থানায় মামলা করেন। মামলা হওয়ার পর রাতেই উত্তর বিশিল এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাঠে ফিরলেন নেইমার, তবে গ্রুপ পর্বে খেলা কঠিন

শাহ আলীর মাজারে হামলা, ৩ আসামি দুইদিনের রিমান্ডে

আপডেট সময় ১০:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬