ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ব্যারিকেড ভেঙে ভোপালে ২০০০ কৃষক, যোগ দিলো জেন-জিরাও থানার বাইরে বিএনপির অস্ত্রধারীদের টহলের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা ‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে: নাহিদ ইসলাম ইনসাফ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

এবার গাইবান্ধায় একটি দিঘিতে একসঙ্গে গোসলে নামে তিন বন্ধু। এতে আর্জেন্টিনাব্রাজিল নিয়ে কথা কাটাকাটির জেরে একজনকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই বন্ধুর বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হাওয়া দিঘিতে এ ঘটনা ঘটে। নিহত রাহাদ মিয়া (১৬) রামচন্দ্রপুর ইউনিয়নের তরফকাল গ্রামের মকবুল হোসেনের ছেলে।

অভিযুক্ত দুই কিশোরের মধ্যে সাকিব একই এলাকার জবান আলীর ছেলে ও রিফাত সাইদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫টার দিকে হাওয়াই দিঘিতে গোসল করতে নামে সাকিব, রিফাত ও রাহাদ। তাদের মধ্যে আর্জেন্টিনাব্রাজিলের ফুটবল খেলার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিব ও রিফাত মিলে রাহাদকে পানিতে চুবাতে থাকে। এতে করে রাহাতের মৃত্যু হয়।

পরে অভিযুক্তরা পালিয়ে যায় এবং স্থানীয়রা জীবিত ভেবে রাহাদকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ বুধবার সকালে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের আটকে অভিযান চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

আপডেট সময় ০৩:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬