ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের এবার ইরানে স্থলসেনা নামানোর ছক যুক্তরাষ্ট্রের, ভয়ংকর পরিকল্পনা ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি কৃষক সেজে ফসলি মাঠ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ধরল পুলিশ সাবেক রাষ্ট্রপতির ফৌজদারী অপরাধের বিচার সম্ভব, সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোন বাধা নেই: শিশির মনির

রাফিনিয়াকে ভুল পজিশনে খেলাচ্ছেন আনচেলত্তি, প্রশ্ন তুললেন রোনালদো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

ব্রাজিল জাতীয় দলের বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর কোচ কার্লো আনচেলত্তির কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। বিশেষ করে বার্সেলোনার তারকা উইঙ্গার রাফিনিয়াকে ভুল পজিশনে খেলানো নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছেন।

এসি মিলানে আনচেলত্তির অধীনে খেলা রোনালদো মনে করেন, রাফিনিয়াকে বাম প্রান্তে খেলানোর সিদ্ধান্তটি বোঝা কঠিন ছিল। অথচ পুরো মৌসুমজুড়ে বার্সেলোনার হয়ে ডান প্রান্তে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

ইএসপিএন ব্রাজিলের ‘রেসেনহা দা কোপা’ অনুষ্ঠানে রোনালদো বলেন,‘রাফিনিয়া বাম দিকে খেলছিল, অথচ সে বার্সেলোনায় পুরো মৌসুম ডান দিকে অসাধারণ খেলেছে। কিছু সিদ্ধান্ত ছিল যা বোঝা সম্ভব ছিল না। তবে দ্বিতীয়ার্ধে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল।’

রোনালদোর মতে, রাফিনিয়াকে স্বাভাবিক পজিশনের বাইরে খেলানোর ফলে ব্রাজিল তার গতি, প্রস্থ এবং আক্রমণাত্মক ধার হারিয়েছে।

তবে শুধু কৌশলগত ভুল নয়, ম্যাচে খেলোয়াড়দের মানসিক চাপও বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন ব্রাজিলের দুইবারের ব্যালন ডি’অরজয়ী এই কিংবদন্তি। তিনি বলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ হওয়ায় অনেক খেলোয়াড় স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি।

রোনালদো বলেন, ‘আমি এখনো আশাবাদী। আমার মনে হয় প্রথম ম্যাচের চাপই মূল কারণ ছিল। প্রথমার্ধে এত ভুল পাস দেখা স্বাভাবিক নয়। এমনকি কাসেমিরোর মতো অভিজ্ঞ খেলোয়াড়ও বল গ্রহণের সময় ভুল অবস্থানে ছিল। আমি মনে করি স্নায়ুচাপই ব্রাজিল দলের খেলায় প্রভাব ফেলেছে।’

তিনি আরও যোগ করেন,‘পরে আনচেলত্তি ও খেলোয়াড়দের সাক্ষাৎকারে যখন শুনলাম তারাও নার্ভাসনেসের কথা স্বীকার করেছে, তখন আমিও কিছুটা আশ্বস্ত হয়েছি। বিশ্বকাপের মতো মঞ্চে বিশেষ করে নতুনদের জন্য এমন চাপ স্বাভাবিক।’

আগামী ম্যাচে হাইতির বিপক্ষে দলে পরিবর্তনের পরামর্শও দিয়েছেন রোনালদো। তার মতে, ডান প্রান্তে আরও প্রস্থ ও গতি আনতে বোটাফোগোর উইঙ্গার লুইজ হেনরিকেকে সুযোগ দেওয়া উচিত।

তিনি বলেন, ‘আমি জানি না আনচেলত্তি এটা করবেন কি না, কিন্তু আমার মতে লুইজ হেনরিকে খেলানো উচিত। সে মাঠে নেমে ডান দিকটা অনেক ভালোভাবে ব্যবহার করেছে। প্যাকেতা কিংবা রাফিনিয়া কেউই ডান দিকটা ভিনিসিয়ুসের মতো প্রশস্ত করতে পারেনি। এতে মাঝমাঠে ভিড় কমে এবং ব্রাজিল বেশি জায়গা পায়। ব্রাজিল যদি বেশি স্পেস পায়, তাহলে যেকোনো পরিস্থিতিতেই সেটা আমাদের জন্য ভালো হবে।’

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারলেও রোনালদো বিশ্বাস করেন, সামান্য কৌশলগত পরিবর্তন এবং চাপ কাটিয়ে উঠতে পারলে ব্রাজিল দ্রুতই নিজেদের সেরা ছন্দে ফিরে আসবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

রাফিনিয়াকে ভুল পজিশনে খেলাচ্ছেন আনচেলত্তি, প্রশ্ন তুললেন রোনালদো

আপডেট সময় ০৯:৫৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬