ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোবিন্দগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের কান্নার ভিডিও ভাইরাল ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু! ইরানে আগ্রাসনের প্রভাবে ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন, বিশ্বাস ইরানের জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ: ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির চীনের উপহারকে যৌথ উদ্যোগ বলে বিতরণ, জামায়াতের বক্তব্যে চীনা দূতাবাসের উদ্বেগ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল ইরান আমাদের যুদ্ধ নয়, ট্রাম্পকে জানালো ইউরোপ বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর

ঈদের ছুটিতে নিজ বাসভবন থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ঈদের ছুটিতে গুলশানের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ সম্পন্ন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি তিনি বিভিন্ন সিটি করপোরেশনেরও খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী গুলশান এভিনিউয়ের বাসায় আছেন। সেখান থেকে তিনি সরকারি জরুরি কাজ সারছেন এবং কোথায় কী হচ্ছে তার খোঁজখবর নিচ্ছেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘সারা দেশে খাল খনন কর্মসূচিগুলোর বর্তমান অবস্থা কী এবং কাজ ঠিকমতো চলছে কি না, সে সম্পর্কে তিনি তথ্য নিচ্ছেন। সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলে তদারকি কার্যক্রম সম্পর্কেও জানছেন তিনি।

আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী সিটি করপোরেশন এলাকাগুলো পরিষ্কারপরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। এছাড়া ঈদযাত্রার পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন তিনি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন। তিনি ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার বৈঠকেও সভাপতিত্ব করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোবিন্দগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের কান্নার ভিডিও ভাইরাল

ঈদের ছুটিতে নিজ বাসভবন থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৫:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬