ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুন্দরবনে বনজীবী নিহত: বন বিভাগের কার্যালয় ঘেরাও, আহত ৫ মহারাষ্ট্রে ট্রাক-টেম্পো-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ১৩ বরযাত্রীর এবার পশ্চিমবঙ্গে ইমাম-পুরোহিতদের ভাতা বন্ধ করছে বিজেপি সরকার এ বছর হজের খুতবা দেবেন আবদুর রহমান হুজাইফি বিএনপি-এনসিপির উত্তেজনা রূপ নিল পুলিশ-শিক্ষার্থী দ্বন্দ্বে অবাস্তব বাজেট চাপ বাড়াবে অর্থনীতিতে: দেবপ্রিয় ভট্টাচার্য প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা গ্রেপ্তার খামারিদের বাড়িতে বাড়িতে রক্তমাখা চিঠি: ডাকাতি করতে আসবো, দরজা না খুললে ‘জিন্দা খালাস’ ওমান উপসাগরকে মার্কিন জাহাজের ‘কবরস্থানে’ পরিণত করা হবে: ইরানের পাল্টা হুঁশিয়ারি

প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, একনেকে পদ্মা ব্যারাজের জন্য বরাদ্দ পাস হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে তিস্তা মহাপরিকল্পনাও হবে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন, তাই একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন হবে।

সোমবার (১৮ মে) রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, আমাদের পানিসম্পদ মন্ত্রণালয়ের তিনটি চ্যালেঞ্জ রয়েছে, এই চ্যালেঞ্জের মধ্যে একটি হচ্ছে ফারাক্কা চুক্তি, অন্যটি পদ্মা ব্যারাজ প্রকল্প এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। আমাদের সরকার গঠনের মাত্র তিন মাস হয়েছে। তাই আমাদের সময় দিতে হবে। তাছাড়া মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য টেকনিক্যাল ও পরীক্ষা-নিরীক্ষার কিছু বিষয় আছে। যাচাই-বাছাই প্রক্রিয়া আছে, সেগুলো চলমান রয়েছে। আমরা সেগুলো করছি।

তিনি আরো বলেন, চলতি বছরের আগামী ১১ ডিসেম্বর আমাদের ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে। আমরা সেই চুক্তিটা পুনরায় বাস্তবায়ন করতে চাই। এখন পর্যন্ত যতগুলো ফারাক্কা চুক্তি হয়েছে, তার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে করা ১৯৭৭ সালের চুক্তিটি সবচেয়ে ভালো ও সময়োপযোগী ছিলো। আমরা সেই আলোকে এবারও চুক্তি বাস্তবায়নের জন্য কথাবার্তা বলছি।

এর আগে তিনি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস সম্ভাবনাময় ও প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার মহতি উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী চান এই নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল থেকে উঠে আসা খেলোয়াড়রা যেন আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে।

এসময় অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকটা বাবা-মা চায় তার সন্তান প্রতিষ্ঠিত হোক। অনেক অভিভাবকই চায় ছেলে-মেয়েরা পড়ালেখা শেষ করে চিকিৎসক কিংবা ইঞ্জিনিয়ার হোক। কিন্তু আমি বলতে চাই আপনি যদি দেখেন, আপনার সন্তান পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আগ্রহ দেখাচ্ছে, খেলার প্রতি স্পৃহা, স্পিড ও মনোবল আছে, তাহলে তাকে অবশ্যই খেলাধুলায় সুযোগ দিন। আমি মনে করি ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি খেলোয়াড় হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের এবং এলাকার জন্য তারা অবদান রাখাসহ অনেক সুনাম অর্জন করতে পারবে।

অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর আঞ্চলিক পর্যায়ের এ প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৮ জেলার বিজয়ী দলসমূহ অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার ইভেন্টগুলো হলো ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স ও সাঁতার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে বনজীবী নিহত: বন বিভাগের কার্যালয় ঘেরাও, আহত ৫

প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:২৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬