ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবার সংবাদপত্রে ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত পাঁচ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৮ মে) সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এ তথ্য জানিয়েছে।

নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা ছুটির নোটিশে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, সংবাদপত্রে ২৬ থেকে ৩০ মে ঈদুল আজহার ছুটি উদযাপন করা হবে। সে হিসাবে ২৭ থেকে ৩০ মে পর্যন্ত সংবাদপত্র প্রকাশিত হবে না।

আগামী ২৮ মে (বুধবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

কমিটির পক্ষ থেকে বলা হয়, দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে ২৮ মে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন

আপডেট সময় ১১:৫০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬