ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত লংগদু সেনা জোনের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান পাহাড়ি ঢল ও নদী ভাঙনে হবিগঞ্জে সাড়ে ৬ হাজার পরিবার পানিবন্দি বিএনপির প্রতিপক্ষ আ. লীগ, নিজেদের মধ্যে বিভেদ নয়: খায়রুল কবির খোকন বিশ্বকাপের মাঝেই মারা গেলেন বিশ্বকাপে অংশ নেওয়া তরুণ ফুটবলার সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত ভারতে আয়রন ডোমের ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল

ভারতে পাচারের সময় বিজিবির হাতে ২টি পাওয়ার টিলার জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার অত্যন্ত দুর্গম ও প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পাচারের সময় আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের দুটি মিনি পাওয়ার টিলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৭ জুন) আনুমানিক দুপুর ১টার দিকে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধীনস্থ দুমদুমিয়াছড়া বিওপির একটি টহলদল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, দুমদুমিয়াছড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. আমিরুল কাউসারের নেতৃত্বে বিজিবির টহলদলটি তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছিল। অভিযানের এক পর্যায়ে দুমদুমিয়াছড়া বিওপির চেকপোস্ট এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় আনুষঙ্গিক সরঞ্জামাদিসহ দুটি মিনি পাওয়ার টিলার হাতেনাতে জব্দ করা হয়। জব্দকৃত এই কৃষি যন্ত্রপাতিগুলোর আনুমানিক সিজারমূল্য ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা।

আইনানুগ প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামাল দ্রুত কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

এই সফল অভিযানের বিষয়ে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সম্পদ পাচার রোধে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এই কঠোর অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ

ভারতে পাচারের সময় বিজিবির হাতে ২টি পাওয়ার টিলার জব্দ

আপডেট সময় ০৩:২৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬