ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক: শেখ হাসিনা মক্কায় বারবার হামলা, হুতিদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ বললেন সৌদি বাদশাহ মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাবলিগ জামাতে পাঠাল পুলিশ জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার

নারীদের জন্য গোলাপি বাসের যাত্রা শুরু 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রামে নারীদের জন্য শুরু হলো গোলাপি বাসে নিরাপদ যাত্রা। সরকারের একটি ভালো উদ্যোগ নারীদের জন্য এই বিশেষ বাস সার্ভিস। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকার মত চট্টগ্রামেও চালু হলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনবিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিস। গোলাপি রঙের এই বাসে চালক, সহকারী ও যাত্রী সবাই নারী।  

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মহানগরীর কালুরঘাটে গোলাপি বাস উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ, বিভাগীয় কমিশনার ড. মো: জিয়া উদ্দিন ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

আপাতত মহানগরীর কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা হয়ে পতেঙ্গা রুটে চলাচল করবে বাসটি। বাসের চালক, হেলপার, যাত্রী সকলেই নারী হওয়ায় নারীদের যাতায়াতে আর ইভটিজিং, হয়রানি ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের মতো নানা সমস্যার মুখোমুখি হতে হবে না। শুধু নারীদের জন্য বাস চালু হওয়ায় এসব ভোগান্তি মুক্ত থাকবে।

নারী চালক, নারী কন্ডাক্টর ও নারী যাত্রী নিয়ে বাসটি পরিচালনা করতে পেরে গর্বিত বাসের দায়িত্বে থাকা চালক। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে পারাটাই তার কাছে সবচেয়ে আনন্দের। এই বাস সার্ভিসের মাধ্যমে নারীদের নিরাপদ যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হলো। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক: শেখ হাসিনা

নারীদের জন্য গোলাপি বাসের যাত্রা শুরু 

আপডেট সময় ০২:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬