ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ার কারণে পদ হারালেন জামায়াত নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্কের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা ইনামুল মোল্লার বিরুদ্ধে। অভিযোগের পর তাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানিয়েছে দলটি।

মঙ্গলবার দুপুরে ইনামুল মোল্লাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর পদে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বোয়ালমারী বাজারের একটি বেসরকারি হাসপাতালে অভ্যর্থনাকারী হিসেবে কাজ করেন তিনি।

দলীয় ও স্থানীয় সূত্রের দাবি, কুশডাঙ্গা গ্রামের এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে ইনামুল মোল্লার অনৈতিক সম্পর্কের অভিযোগ ছিল। ওই নারীর স্বামী বর্তমানে বিদেশে অবস্থান করছেন। সম্প্রতি বিষয়টি উভয় পরিবারসহ স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।

ইনামুল মোল্লার বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বর দুটি বন্ধ পাওয়া যায়।

তার কর্মস্থলের ম্যানেজার রেজাউল করিম জানান, ওই নারীর স্বামী বিদেশ থেকে ফোন করে ইনামুলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের অভিযোগ করেছিলেন। তবে বিষয়টি সম্পর্কে তিনি নিজে অবগত নন বলে জানান।

বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের স্বার্থে ইনামুলকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দল ও সব পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তির অপকর্ম বা অনৈতিক কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পরকীয়ার কারণে পদ হারালেন জামায়াত নেতা

আপডেট সময় ০৫:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬