ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীন থেকে দেশে ফেরার পথেই তাইওয়ানের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারি মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয় কোচ স্ক্যালোনির কারিনা, তোমার মতো সাহসী মানুষের দরকার ছিল বাংলাদেশে: তাসনিম জারা ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামে বাঁচছে ইরানের লাখ লাখ শিশু, বিস্ফোরক তথ্য প্রকাশ ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একইঃ ফজলুর রহমান ভারতে মসজিদকে মন্দির ঘোষণা আদালতের, নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আমাদের জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে: ফজলুর রহমান আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ছিলেন কারিনা: আসিফ মাহমুদ বড় চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্পের চীন সফর

২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়: এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের উল্লাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

এশিয়া কাপ বাছাইয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে সফরকারী ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি ফেসবুকে লিখেছেন— “ভারতের বিরুদ্ধে বিজয়ের জন্য এর চেয়ে ভালো সময় আর কী হতে পারে! অভিনন্দন বাংলাদেশ ফুটবল দল।”

ম্যাচের শুরুতেই রাকিব ও মোরছালিনের দুর্দান্ত সমন্বয়ে পাওয়া একাদশ মিনিটের গোলটিই শেষ পর্যন্ত জয় এনে দেয় লাল-সবুজদের। বাঁ দিক থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে পাঠান মোরছালিন— যা জাতীয় দলের জার্সিতে তাঁর সপ্তম গোল।

২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর এই প্রথম ভারতকে হারাল বাংলাদেশ। এবারের আসরে এটিই বাংলাদেশের প্রথম জয়। ৫ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তিনে অবস্থান করছে বাংলাদেশ।

চোট কাটিয়ে একাদশে ফিরেছেন শমিত সোম ও মোরছালিন। তাঁদের জায়গা দিতে বাদ পড়েন অধিনায়ক জামাল ভূঁইয়া ও সোহেল রানা জুনিয়র। ম্যাচের ২৭তম মিনিটে চোট পেয়ে তারিক কাজী মাঠ ছাড়লে তাঁর স্থলাভিষিক্ত হন শাকিল আহাদ তপু। প্রথমার্ধে হামজার দূরপাল্লার শট অল্পের জন্য বাইরে যায়।

দ্বিতীয়ার্ধে ভারত গতি বাড়ালেও বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় সমতায় ফিরতে পারেনি। একপর্যায়ে বাংলাদেশের পেনাল্টির দাবি নাকচ করেন রেফারি, যদিও রিপ্লেতে হাতে বল লাগার সম্ভাবনা দেখা যায়।

শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে ম্যাচ জিতে ২২ বছর পর ভারতবধের আনন্দে মেতে ওঠে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীন থেকে দেশে ফেরার পথেই তাইওয়ানের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারি

২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়: এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের উল্লাস

আপডেট সময় ১০:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫