ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

সম্পর্কের ভান নয়, নিঃসঙ্গতাই শান্তি—পূর্ণিমার ভাবনা ভাইরাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিজীবন—প্রায় সব ক্ষেত্রেই আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি নিজের এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি সম্পর্কের জটিলতা, স্বার্থান্বেষী মানুষ ও নিঃসঙ্গতার মূল্য নিয়ে এমন কিছু কথা লিখেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি কেড়েছে।

পূর্ণিমা লিখেছেন,

“মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই, তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।”

তিনি আরও বলেন,

“যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে আরোহণ করে, তখন এরা মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরে বেড়ায়। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে, সান্নিধ্যের ভান করে তারা আসলে নিজের স্বার্থের মধু সংগ্রহ করে।”

সবশেষে পূর্ণিমা লেখেন,

“যখন সময় বিপরীতমুখী হয়, জীবন যখন সংগ্রামের অন্ধকারে ডুবে যায়, তখন তারাই সবার আগে দূরে সরে যায়। যেমন মৌমাছি ফুল থেকে মধু নিঃশেষ হলে অন্য ফুলে উড়ে যায়। তাই এমন ভান করা সম্পর্ক থেকে দূরে থাকাই শ্রেয়। কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

সম্পর্কের ভান নয়, নিঃসঙ্গতাই শান্তি—পূর্ণিমার ভাবনা ভাইরাল

আপডেট সময় ১০:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫