কক্সবাজারের চকরিয়ায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ নোমানের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নাম ভাঙিয়ে তাকে হয়রানি করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চকরিয়া পৌর এলাকায় এ ঘটনায় প্রতিকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেন মোহাম্মদ নোমান। তিনি কিছমত আলী পাড়া এলাকার মৃত মৌলভী নুর মোহাম্মদের ছেলে।
সংবাদ সম্মেলনে নোমান অভিযোগ করে বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় স্বরাষ্ট্রমন্ত্রীর শপথের দিন ফাঁসিয়াখালীর গাবতলি বাজারে তার মালিকানাধীন ‘ইত্যাদি স্টোর’ দোকানে দলবল নিয়ে এসে হামলা করে তালা লাগিয়ে দেন বিএনপি নেতা নুরুল ইসলাম। তিনি ফাঁসিয়াখালীর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক।
নোমান আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলে নুরুল ইসলামের নিকটাত্মীয় হেলাল উদ্দিন হেলালী ইউপি চেয়ারম্যান হওয়ার পর তার দোকানে প্রথম দফা হামলা হয়। ওই ঘটনায় মামলা হলে বিবাদীরা জেলে যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নুরুল ইসলামের স্ত্রীর বড় ভাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাস্টার সিরাজ উদ্দিন আহমেদের মধ্যস্থতায় আপোষ হয়। সে সময় নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নুরুল ইসলাম ভবিষ্যতে দোকান নিয়ে কোনো ঝামেলা করবেন না বলে অঙ্গীকারনামা দেন বলে দাবি নোমানের।
তার অভিযোগ, সেই অঙ্গীকার ভঙ্গ করে এখন তার ব্যবসা প্রতিষ্ঠান দখলের পাঁয়তারা করছেন নুরুল ইসলাম এবং বিভিন্ন সময় তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু সমাধান দাবি করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, “আপনারা এলাকায় খবর নেন, এটা আমার দোকান—আমি নিয়ন্ত্রণে নিয়েছি। তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”
উল্লেখ্য, চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে গত মঙ্গলবার সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন সালাউদ্দিন আহমদ। দায়িত্বের প্রথম কর্মদিবসে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশে ‘মব কালচার’-এর দিন শেষ এবং এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই উৎসাহিত করা হবে না।
ঢাকা
,
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে যা বললেন জামায়াত আমির
সুবর্ণচর উপজেলা-এ দুর্ঘটনায় স্বামী হারিয়ে তিন সন্তান নিয়ে মানবেতর জীবন আয়েশার
ওসির সামনেই যুবদল নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
বাংলাদেশ ভালো নেই, অভিযোগ ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের
সাংবাদিক নাদিম হত্যা মামলার বিচার একটি দৃষ্টান্ত হবে : প্রতিমন্ত্রী মিল্লাত
চট্টগ্রামে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ আটক ১
রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত
নরসিংদীতে ধ’র্ষণের বিচার চাওয়ায় বিশোরীকে বাবার কাছ থেকে অপহরণের পর হত্যা
মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ
স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চকরিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা—বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১০:১৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- ৭৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ























