ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেইমারের সাইন করা ব্রাজিলের জার্সি পরে মাঠে ‘আর্জেন্টিনা ভক্ত’ সাকিব জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন এবার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না: হোঁচট খেয়ে ব্রাজিল কোচ পটুয়াখালীর কুয়াকাটায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইনদের সমস্যা সম্ভাবনা পর্যবেক্ষনে সিটিজেন ফর হিউম্যান রাইটসের প্রতিনিধি দল মিশরকে জার্সি থেকে সাত তারকা সরানোর নির্দেশ ফিফার  এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন: মনিরা শারমিন বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচ ১-১ গোলে ড্র ইরান-মার্কিন চুক্তির অংশ নয় ইসরায়েল: নেতানিয়াহু ‘সময় ফুরিয়ে আসছে’, সরকারের প্রতি কড়া বার্তা জামায়াত আমিরের

নারীদের ব্যাপারে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪১ বার পড়া হয়েছে

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের অবস্থান নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার (১ ফেব্রুয়ারি) ডা. শফিকুর রহমান তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, আমাদের দলের ইশতেহার প্রথম দিন থেকেই পরিষ্কার। জামায়াত চায় নারীরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা কার্যক্রম ও জনসেবায় সক্রিয় ও সম্মানজনক ভূমিকা পালন করুক।

তিনি বলেন, আমাদের ইশতেহারে মেয়েদের নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স, প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণের প্রতিশ্রুতি রয়েছে।

জামায়াত আমির আরও বলেন, রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদার পক্ষে দল সুস্পষ্ট অবস্থান নিয়েছে। তিনি দাবি করেন, এসব অবস্থান নতুন নয়। কয়েক মাস আগেই তিনি প্রকাশ্যে এসব নীতি তুলে ধরেছেন এবং গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ‘পলিসি সামিটে’ তা পুনর্ব্যক্ত করেছেন। এগুলো কোনো গুজব বা অনলাইন চাপের প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের ধারাবাহিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

তিনি বলেন, আমাদের রেকর্ড, নীতি ও ইশতেহারের ভিত্তিতেই জামায়াত ইসলামীকে বিচার করা উচিত, মিথ্যা বয়ানের মাধ্যমে নয়। এসময় আগামী ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করা হবে বলে জানান জামায়াত আমির। তিনি বলেন, ইশতেহারে আমাদের সব প্রতিশ্রুতি বিস্তারিতভাবে তুলে ধরা হবে। নারীর প্রতি সম্মান দেখানোই একটি এগিয়ে যাওয়া বাংলাদেশের পরিচয় আর সেই ভবিষ্যৎ গড়তেই জামায়াত কাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেইমারের সাইন করা ব্রাজিলের জার্সি পরে মাঠে ‘আর্জেন্টিনা ভক্ত’ সাকিব

নারীদের ব্যাপারে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

আপডেট সময় ০৯:৫৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬