ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, টালমাটাল তৃণমূলে নতুন ধাক্কা

রামিসা হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সমাজে শিশু নির্যাতন ও হত্যার ঘটনা দিন দিন যেভাবে বাড়ছে, তা গভীর উদ্বেগ তৈরি করেছে সর্বস্তরের মানুষের মধ্যে। রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনা দেশজুড়ে শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে। এ ঘটনায় বিশিষ্ট আলেম ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ নয়, মানুষ নয় তারা, নরপিশাচ।’

শায়খ আহমাদুল্লাহ বলেন, ইসলামি মূল্যবোধ থেকে দূরে সরে যাওয়া, নৈতিকতার অবক্ষয়, বিকৃত রুচি, অবাধ যৌনতা এবং অপরাধের যথাযথ বিচারের অভাব সমাজে এ ধরনের পাশবিক ঘটনার পুনরাবৃত্তির অন্যতম কারণ।

তিনি আরও উল্লেখ করেন, ‘এই ভয়াবহ পরিস্থিতি বন্ধ করতে হলে একদিকে যেমন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে, অন্যদিকে কঠোর আইনের শাসনও নিশ্চিত করতে হবে।’

এ ধরনের জঘন্য অপরাধ প্রতিরোধে ইসলামি আইনের কার্যকর প্রয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মত দেন তিনি। তার ভাষায়, ‘কঠোর বিচার ও ন্যায়বিচারের নিশ্চয়তা থাকলে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।

শিশু রামিসা হত্যার মতো হৃদয়বিদারক ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই গভীর সতর্কবার্তা। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা সময়ের সবচেয়ে বড় দাবি হয়ে উঠেছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা

রামিসা হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

আপডেট সময় ০৯:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬