ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাবতলীতে হঠাৎ একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ে ৪ যাত্রী আহত এবার চীন থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান আগস্টেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন, সব আলোচনা মির্জা ফখরুলকে নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনের ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগের দাবি নিয়ে ইসিতে জামায়াত  অনেকেই ভয় পায়, তাই দেশে ফেরা হচ্ছে না: সাকিব সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি এলাকার মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি, এটিই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্য করতে চায় রাশিয়া ফারহান-জায়ানসহ পাঁচ প্রবাসী ফুটবলারকে সাফের আগে চায় বাফুফে

লুটপাট না থাকলে বাংলাদেশ আজ মালয়েশিয়া হতো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

‘সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি’— জাতির পিতার এই আক্ষেপ আজও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই দেশে লুটপাট, ব্রিফকেস ব্যবসা ও দখলদারিত্ব শুরু হওয়ায় দেশ পিছিয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়া আমাদের মতো একই সময়ে স্বাধীন হলেও তারা অনেক এগিয়ে গেছে। কারণ তাদের দেশে আমাদের মতো এমন লাগামহীন লুটপাট হয়নি। এই চুরির সংস্কৃতি না থাকলে আমরা অনেক আগেই মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো দেশের কাতারে পৌঁছাতে পারতাম।

তিনি আরও বলেন, ধারাবাহিক দুর্নীতির কারণেই বাংলাদেশের জিডিপি-ট্যাক্স অনুপাত এখনো নেপালের চেয়েও কম। প্রবৃদ্ধি বাড়ার কথা বলা হলেও সম্পদ বণ্টনে চরম বৈষম্য তৈরি হয়েছে। মুষ্টিমেয় কিছু মানুষের কাছে দেশের অধিকাংশ সম্পদ পুঞ্জীভূত হওয়ায় সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে না।

বদিউর রহমান বলেন, দুর্নীতির এই উত্তরাধিকার এরশাদ আমল থেকে শুরু হয়ে পরবর্তী সরকারগুলোর আমলেও অব্যাহত থেকেছে। রাজনৈতিক দলগুলো দুর্নীতিবাজদের আশ্রয় দেওয়া বন্ধ না করলে বাংলাদেশের কখনো মালয়েশিয়া হওয়া সম্ভব নয়। বিদেশে অর্থ পাচার বন্ধ না হলে অর্থনৈতিক মুক্তি আসবে না। একটি শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছাই কেবল দুর্নীতি নির্মূল করে দেশকে উন্নতির পথে নিয়ে যেতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাবতলীতে হঠাৎ একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ে ৪ যাত্রী আহত

লুটপাট না থাকলে বাংলাদেশ আজ মালয়েশিয়া হতো

আপডেট সময় ০৯:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬